এবার যাত্রায় নামছেন ‘বাদামকাকু’ ভুবন বাদ্যকর! প্রকাশ্যে ‘খোকাবাবুর খেলাঘরে’র পোস্টার
যাত্রার মহড়ার জন্য বীরভূম ছেড়ে কলকাতায় অস্থায়ী ঠিকানা গড়েছেন ভুবন।
ভাইরাল ভুবন এবার যাত্রাপালাতেও। তবে গানই গাইবেন। অভিনব চরিত্রে দেখা যাবে ভুবন বাদ্যকরকে। ‘খোকাবাবুর খেলাঘর’ দিয়ে যাত্রাপালায় আত্মপ্রকাশ করতে চলেছেন ভুবন। গানের মতো অভিনয় দিয়ে মানুষের মন জয় করতে চাইছেন বাদামকাকু। নতুন জগৎ নিয়ে বেশ উৎসাহিত। ফোনের ওপার থেকে তিনি বলেন, ‘‘গ্রামে যাত্রাপালা হলে দেখতে যেতাম। নিজে কখনও যাত্রায় অভিনয় করব ভাবিনি। তবে কলকাতার যাত্রাদলে কাজের সুযোগকে হাতছাড়া করতে চাইনি। কারণ আমি মনে করি মানুষকে...
‘কাঁচা বাদাম’ ভাইরালের পর রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেন বীরভূমের দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। আট থেকে আশি, আম আদমি থেকে তারকা কঁাচা বাদামে কোমর দুলিয়েছেন। সকাল-সন্ধে রকের আড্ডা কিংবা ডিস্কে শুধু একটাই গান ‘কাঁচা বাদাম’। এই একটা গান বদলে দিয়েছে ভুবনের জীবন। গান গেয়ে ভুবন মাতানোর পর এবার তিনি যাত্রামঞ্চে দর্শকদের মনোরঞ্জন করতে আসছেন ।
আরও পড়ুন:
কাঁচা বাদামের পর থেকে একাধিকবার কলকাতায় এসেছেন। এমনকী, মুম্বাইনগরীর স্টুডিওতে গিয়েও গান রেকর্ডিং করেছেন। তবে চিৎপুর যাত্রাপাড়ায় ১ জুলাই রথের দিন প্রথম পা রাখবেন। যাত্রার রিহার্সালের জন্য বীরভূম ছেড়ে কলকাতায় অস্থায়ী ঠিকানা গড়ছেন। আগস্ট থেকে দমদম হবে তাঁর অস্থায়ী ঠিকানা। ভুবন আসায় শ্রীদুর্গা অপেরার যাত্রাপালা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে। ভুবনকে নিয়ে যাত্রার পোস্টারও তৈরি হয়ে গিয়েছে।