চলছে পবিত্র শ্রাবণ মাস, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
ভারতের এই ১২টি স্থানে মহাদেব স্বয়ং নিজেই শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত হয়েছেন।
হিন্দু ধর্মে শ্রাবণ মাসের আলাদা মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মানেই শিবের মাস। মন্দিরে মন্দিরে ভক্তের ঢল। ভারতবর্ষে যে সমস্ত শিবলিঙ্গ স্বয়ম্ভু, সেই সব শিবলিঙ্গকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। গোটা ভারত জুড়ে এরকম ১২ টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। এগুলির মধ্যে গুজরাটের শ্রী সোমনাথের মন্দির অতি প্রাচীন। সোমনাথের আদি মন্দিরটি বহিরাগত শক্তির দ্বারা ধ্বংস হওয়ায় পরে নতুন মন্দির নির্মিত হয়েছে।