উৎসব শেষেও হঠাৎই নীল আলোয় ভাসল কলকাতা, জানেন কেন?
নীলাভ রূপ নিল হাওড়া ব্রিজ থেকে বিড়লা তারামণ্ডল।
আসলে শিশুদের অধিকার সুরক্ষায় এই বিশেষ উদ্যোগ নিয়েছে ইউনিসেফ। শহর এবং বাংলার বিভিন্ন জেলার দ্রষ্টব্য স্থানগুলি নীল আলোয় সাজল। ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস। সেই উপলক্ষেই শিশুদের অধিকার সম্বন্ধে সচেতনতা বাড়াতে এবং তাদের অধিকার সুরক্ষিত করার আবেদন জানাতে এবছর ইউনিসেফ তাদের 'গো-ব্লু' কর্মসূচির অংশ হিসেবে নীল রঙে সেজে উঠেছে নানা স্থান।