রস টেলর থেকে ইয়ন মর্গ্যান, একাধিক দেশের হয়ে খেলেছেন যে ক্রিকেটাররা
কোনও ভারতীয় আছেন এই তালিকায়?
আরও পড়ুন:
আরও পড়ুন:
ইফতিখার আলি খান পতৌদি: তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ইংল্যান্ড এবং ভারত উভয়ের হয়েই টেস্ট ম্যাচ খেলেছেন। পতৌদির অষ্টম নবাব ১৯৩২-৩৩ বডিলাইন সিরিজে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। ১৯৪৬ সালে ইংল্যান্ড সফরে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পতৌদি মোট ছয়টি টেস্ট খেলেছিলেন, তিনটি ইংল্যান্ডের হয়ে এবং তিনটি ভারতের হয়ে।
ডার্ক ন্যানেস: ডার্ক ন্যানেস আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস দুই দেশের হয়েই খেলেছেন। তাঁর মা-বাবা ডাচ। কিন্তু বড় হয়ে ওঠা অস্ট্রেলিয়ায়।২০০৯ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে রাখা হয়নি। তাই তিনি ২০০৯ সালে নেদারল্যান্ডসের হয়ে খেলেন। আবার পরে ২০১০ সালে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন।