রস টেলর থেকে ইয়ন মর্গ্যান, একাধিক দেশের হয়ে খেলেছেন যে ক্রিকেটাররা
কোনও ভারতীয় আছেন এই তালিকায়?
আরও পড়ুন:
কোরি অ্যান্ডারসন: নিউজিল্যান্ডের হয়ে লোয়ার-অর্ডার ব্যাটসম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর, কোরি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা শুরু করেছেন। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন। ৩৩ বছর বয়সি এই খেলোয়াড় এখন পর্যন্ত ১৩টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন।
আরও পড়ুন:
ডার্ক ন্যানেস: ডার্ক ন্যানেস আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস দুই দেশের হয়েই খেলেছেন। তাঁর মা-বাবা ডাচ। কিন্তু বড় হয়ে ওঠা অস্ট্রেলিয়ায়।২০০৯ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে রাখা হয়নি। তাই তিনি ২০০৯ সালে নেদারল্যান্ডসের হয়ে খেলেন। আবার পরে ২০১০ সালে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন।