প্রেম প্রস্তাব দিয়েছিলেন বিরাটকে, অবশেষে বান্ধবীর সঙ্গে বাগদান সমকামী ক্রিকেটারের
বাগদানের পর যুগলের চুম্বনের ছবি নিয়ে চর্চা নেটিজেনদের।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মার্চ ৩, ২০২৩, ১৬:২৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মার্চ ৩, ২০২৩, ১৬:২৮
১৭
দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকার পর অবশেষে প্রেমিকা জর্জি হজের সঙ্গে বাগদান সারলেন ইংরেজ ক্রিকেটার ড্যানিয়েল ওয়াট। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন ব্রিটিশ তারকা।
২৭
সদ্যসমাপ্ত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তারকা অলরাউণ্ডার। যদিও সেমিফাইনালে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।
ক্রিকেটমহলে ওয়্যাগি নামেই পরিচিত ড্যানিয়েলা। তাঁর বাগদত্তা জর্জিও পেশাদার খেলাধুলার সঙ্গে যুক্ত। মহিলাদের ফুটবল ক্লাবের কোচ হিসাবে কাজ করেন তিনি।
৪৭
যদিও জর্জির আগেও একাধিক মহিলা ফুটবলারের সঙ্গে নাম জড়িয়েছিল ড্যানিয়েলার। এমনকি, ২০১৪ সালে মজা করে বিরাট কোহলিকেও বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি।
৫৭
২০১৫ সালে অবশ্য ড্যানিয়েলা প্রকাশ্যেই ঘোষণা করেন, তিনি সমকামী। তারপর থেকেই জর্জির সঙ্গে সম্পর্কে রয়েছেন। দু'জনের সোশ্যাল মিডিয়াতে একাধিক ঘনিষ্ঠ ছবি আপলোড করেন।
দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেললেও এখন সেভাবে ফর্মে নেই ড্যানিয়েলা। মহিলাদের আইপিএলের নিলামেও কোনও দল পাননি তিনি। ক্রিকেট বিশ্বকাপেও সেভাবে জ্বলে উঠতে পারেননি।
৭৭
তবে মাঠের বাইরে ব্যক্তিগত জীবনে এল খুশির মুহূর্ত। বান্ধবীর সঙ্গে বাগদান সেরে ড্যানিয়েলার প্রতিক্রিয়া, "তুমি সারাজীবনের জন্য আমার।" দু'জনের চুম্বনরত ছবিতে ভালবাসা জানিয়েছেন তাঁদের সমর্থকরাও।
বারাণসীর সন্ধের ছবি এবার কলকাতাতেও, নদীতীরে মুখ্যমন্ত্রীর হাত ধরে গঙ্গা আরতির সূচনা
বাজা কদমতলা ঘাটে মা গঙ্গার মূর্তি উদ্বোধন করেন তিনি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২, ২০২৩, ২১:৪০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: মার্চ ২, ২০২৩, ২১:৪০
১৬
বারাণসীর গঙ্গা আরতি মুগ্ধ করেছিল তাঁকে। কলকাতাতেও সেই আদলে গঙ্গা আরতির সূচনা করার পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়য়ের। ২ মার্চ, বৃহস্পতিবার তারই সূচনা হয়ে গেল। ছবি: পিণ্টু প্রধান।
২৬
বৃহস্পতিবার হাওড়ার বাজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির সূচনা করেন মুখ্যমন্ত্রী। দিলেন পুজোও। ছবি: পিণ্টু প্রধান।