মালাইকার এই আজারবাইজান ট্রিপের ছবি দেখে যে আপনার মনেও বেড়াতে যাওয়ার ইচ্ছে জাগবে, তা বলাই বাহুল্য।
৪৯
৩০ জুলাই ফ্রেন্ডশিপ ডে। তার আগেই বন্ধুদের নিয়ে ভিনদেশে বন্ধুত্ব দিবস উদযাপনে মালাইকা অরোরা।
Advertisement
৫৯
তবে এবার করিনা, অমৃতারা কেউ নেই। 'ছাইয়া ছাইয়া' গার্ল-এর সঙ্গে দেখা গেল অদিতি গোভিত্রীকর, সরবেশ শশী, প্রসন্ন পান্ডারিনথন, ভাবিজ মেহেতা এবং ডেলনাজ দারুওয়ালাকে।
বন্ধুদের সঙ্গে দেদার শপিং, খানাপিনা... মোচ্ছ্ববে ছুটি কাটাচ্ছেন মালাইকা।
Advertisement
৭৯
তবে প্রমিলা বাহিনীর এই ট্রিপে দেখা মিলল না মালাইকার মনের মানুষ অর্জুন কাপুরের।
৮৯
অভিনেত্রীর ইনস্টাগ্রামে ট্যুরের ছবিতে ছবিতে ছয়লাপ! আজারবাইজানের রাজধানী বাকু থেকে বেশ কিছু ছবি শেয়ার করেথেন মালাইকা।
৯৯
আর মালাইকা বরাবরই ফ্যাশন সচেতন। অতঃপর ট্যুরে গিয়েও তার অন্যথা হল না। রংবাহারি পোশাকে গার্ল গ্যাংয়ের মধ্যমণি মালাইকা অরোরা। কখনও হলুদ শর্ট ড্রেসে আবার কখনও বা ডিপনেক সাদা স্বল্পপোশাকে নজর কাড়লেন অভিনেত্রী।
দেশের সর্বোচ্চ সম্মান থেকে ‘গেস্ট অফ অনার’, ছবিতে মোদির ফ্রান্স সফরের নানা মুহূর্ত
প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে অনন্য নজির মোদির।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৩, ১৬:৫৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৩, ১৬:৫৬
১৭
দু'দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধবিমান কেনা থেকে শুরু করে ভারতীয় পড়ুয়াদের জন্য ভিসা- একাধিক ক্ষেত্রে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতি করবে এই সফর, আশাবাদী কূটনৈতিক বিশেষজ্ঞ মহল।
২৭
ফ্রান্স সফরের প্রথম দিনেই লিজিয়ঁ দ্য অনার সম্মান পেয়েছেন মোদি। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে এই সম্মান পেয়েছেন তিনি।
লিজিয়ঁ দ্য অনারের স্মারক হিসাবে মোদির হাতে গ্র্যান্ড ক্রস তুলে দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সামরিক ও নাগরিক ক্ষেত্র মিলিয়ে এটাই ফ্রান্সের সর্বোচ্চ সম্মান।
৪৭
ফ্রান্সের প্রবাসী ভারতীয়দের একটি সম্মেলনেও যোগ দেন প্রধানমন্ত্রী। ফুটবলার থেকে শুরু করে ভারতীয় ইউপিআই ব্যবস্থা চালু করা- একাধিক প্রসঙ্গে বক্তব্য রাখেন তিনি।
৫৭
সফরের দ্বিতীয় দিন সকালেই বাস্তিল দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদি। এদিনের অনুষ্ঠানে 'গেস্ট অফ অনার' ছিলেন প্রধানমন্ত্রী।
বাস্তিল দিবসে ফরাসি সেনার সঙ্গে প্যারেডে অংশ নিল ভারতীয় ফৌজের একটি সেনাদলও। চারটি রাফায়েল ফাইটার জেট ও দু’টি সি-১৭ গ্লোবমাস্টারও আকাশপথে অংশ নিল মহড়ায়।
৭৭
ফরাসি সেনার পাশাপাশি ভারতীয় সেনার ২৬৯ জন জওয়ান যোগ দেন প্যারেডে। ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্ট থেকে জওয়ানরা অংশ নেন ক্যাপ্টেন আমন জগতাপের নেতৃত্বে।