প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত কর্নাটক-সিকিম-মহারাষ্ট্র, অসমের বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মণিপুরও।
আরও পড়ুন:
আরও পড়ুন:
লাগাতার বৃষ্টির জেরে ইতিমধ্যেই ভেসে গিয়েছে অসমের ৬টি জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। ত্রাণের পাশাপাশি বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ১০ জনের। তবে এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী কয়েকদিন অসমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।