ডায়াবেটিসে ভুগছে বার্বিও! ‘অসুস্থতা’ নিয়েই ছোটদের ‘বন্ধু’ এই জনপ্রিয় পুতুল
বার্বিকে নিয়ে কেন এত কাটাছেঁড়া?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ৯, ২০২৫, ২৩:৪৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ৯, ২০২৫, ২৩:৪৭
১১২
রক্ত-মাংসে গড়া মানুষের রোগ হওয়া স্বাভাবিক। তা বলে বার্বিরও শরীর খারাপ? প্রাণহীন পুতুলেরও অসুস্থতা? অবাক হচ্ছেন নিশ্চয়ই। অবাক হলেও এটাই সত্যি যে, বার্বি ভুগছে রোগে।
২১২
নতুন অবতারে ধরা দেওয়া বার্বির হাতে গ্লুকোজ মনিটর। আবার কোমরে ইনসুলিন পাম্প। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন ডায়াবেটিসে ভুগছে বার্বি।
তা বলে সাজগোজে কোনও ত্রুটি নেই। পরনে নীল পোশাক। তার উপর পলকা ডট। সঙ্গে মানানসই আকাশি রঙের জুতো এবং হাতে ব্যাগ। চুল খোলা।
৪১২
এখনও মনের কোণে নিশ্চয়ই খটকা রয়ে গিয়েছে? তবে চলুন বিষয়টা খোলসা করা যাক। আসলে এভাবে ডায়াবেটিস নিয়ে সচেতনতার বার্তা দিতে চেয়েছে ওই জনপ্রিয় খেলনা সংস্থা।
Advertisement
৫১২
বর্তমানে টাইপ ওয়ান ডায়াবেটিস ক্রমশ বাড়ছে। যা মূলত শিশু ও কিশোরদের বেশি হয়। ছোটবেলায় মধুমেহ হওয়া মানেই জীবন স্তব্ধ হয়ে যাওয়া যে নয়, সে বার্তা পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তা-ই তো 'অসুস্থ' পুতুলের সাজগোজে কোনও খামতি নেই।
জনপ্রিয় খেলনা সংস্থার মতে, শিশুরা খেলার মাধ্যমে অনেক কিছু শেখে। তাই খেলার ছলে ডায়াবেটিস সম্পর্কে সচেতন করার জন্য এমনভাবে তৈরি করা হয়েছে বার্বিকে।
Advertisement
৭১২
কোনও শিশুর রক্তে শর্করা মাত্রা বেশি থাকলেই আতঙ্কিত হয়ে পড়েন বাবা-মায়েরা। তার ফলে নানা বিধিনিষেধ আরোপ হতে থাকে সন্তানের উপর। আর তাতে ক্রমশ আতঙ্কিত হয়ে পড়ে খুদেরা। মধুমেহ থাকলেও যে হেসে খেলে জীবন কাটানো যায়, সে বার্তা দেওয়া হয়েছে।
৮১২
এই প্রথমবার নয়, চেনা ছক ভেঙে বার্বিকে আবিষ্কারের চেষ্টা হয়েছে আগেও। একসময় কালো-সাদা সুইমস্যুটে খুবই জনপ্রিয় হয়ে ওঠে বার্বি।
৯১২
নীল আর্মস্ট্রংয়ের চন্দ্রাভিযানের পর মহাকাশচারী রূপে ধরা দিয়েছিল বার্বি। সাত-আটের দশকে বার্বি ছিল যেন পরী।
১০১২
বিশেষ ক্ষমতাসম্পন্নরা যে আর পাঁচজনের মতোই স্বাভাবিক, সে বার্তা দিতে হুইলচেয়ার বসা বার্বি বাজারে আসে। যা অল্পদিনের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়।
১১১২
আবার কখনও বার্বির মাধ্যমে কর্পোরেট আমেরিকাকে তুলে ধরা হয়েছে। একঢাল চুলওয়ালা বার্বিও কম জনপ্রিয় নয়।
১২১২
ভোটের সময়ে বার্বিকে আবার অন্যরূপে দেখা যায়। তবে ডায়াবেটিসের সচেতনতায় জনপ্রিয় পুতুল সংস্থার এই উদ্যোগ যে যথেষ্ট প্রশংসনীয়, তা বলাই বাহুল্য।
বিকিনিতে বেবো, পতৌদি বউমার পাঠ, ‘সমুদ্র সৈকতে কীভাবে ছবি তুলতে হয় আমার কাছে শিখুন’
হলিডে মুডে নেটপাড়া কাঁপাচ্ছেন করিনা কাপুর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ৯, ২০২৫, ২১:৩৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুলাই ৯, ২০২৫, ২১:৩৫
১৬
স্বামী সইফ, দুই পুত্র তৈমুর ও জেহকে নিয়ে বিদেশের সমুদ্রসৈকতে ঘুরতে গিয়েছিলেন করিনা কাপুর। আর সেখান থেকেই একগুচ্ছ ছবি দিয়ে নেটপাড়ার পারদ চড়ালেন পতৌদিদের বউমা।
বরং সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ ছবি শেয়ার করা করিনা কাপুর বললেন, 'সমুদ্র সৈকতে দাঁড়িয়ে কীভাবে ছবি তুলতে হয় আমার কাছে শিখুন।' বেবোর কথায় সায় দিয়ে প্রশংসায় ভরিয়েছেন তাঁর গার্ল গ্যাং।
৪৬
বরং সইফ অবশ্য বোন সোহা আলি খানকে বিকিনি পরতে দিতেন না, যেখানে তাঁদের মা শর্মিলা ঠাকুর 'অ্যান ইভনিং ইন দ্য প্যারিস' ছবিতে বিকিনি পরেছিলেন। বউমা যে সেই ধারা অব্যহত রেখেছেন, তা বেশ বোঝা যায় বেবোর বিকিনি ফটোশুট দেখলে।
৫৬
ছুটি কাটানোর মেজাজে তোলা ছবিগুলিতে করিনাকে 'কুল' লাগছে বলেই মত বহু নেটিজেনের। অনেকে 'হট টু হ্যান্ডল' বলেও দাবি করেন।
বলিউড ডিভা সময় পেলেই বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে। ছোট্ট দুই ছেলে ও স্বামী সইফকে নিয়ে পতৌদি প্যালেসে কাটানোর পাশাপাশি সমুদ্র সৈকত বা অন্যত্রও তাঁদের দেখা গিয়েছে আগে। এবারও হলিডে মুডে নেটপাড়া কাঁপাচ্ছেন করিনা কাপুর। (ছবি-ইনস্টাগ্রাম)
সোমবার স্ত্রী অনুষ্কাকে নিয়ে নোভাক জকোভিচের ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট কোহলি। সোমবার তাঁদের দেখা গেল উইম্বলডনের গ্যালারিতে। জকোভিচ বনাম অ্যালেক্স দিমিনউর ম্যাচ দেখছিলেন তারকা দম্পতি। সেই ছবি হুহু করে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
২১১
ম্যাচের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট। হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জেতা জকোভিচের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি লেখেন, ‘অনবদ্য ম্যাচ। তবে যোদ্ধারা তো এভাবেই খেলে থাকে।’
বিরাটের এই পোস্টের কয়েকঘণ্টা পরেই নেটদুনিয়ায় তোলপাড় ফেলে দেয় আরেকটি পোস্ট-ইনফ্লুয়েন্সার অভনীত কৌরের। তিনিও উইম্বলডন দেখতে গিয়েছিলেন। ঘটনাচক্রে জকোভিচের ম্যাচটাই দেখতে গিয়েছিলেন অভনীত।
৪১১
অভনীতের পোস্ট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। কারণ মাত্র মাসদুয়েক আগেই বিরাটের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে অভনীতের একটি ছবিতে লাইক করে দেন বিরাট।
৫১১
তারপরই চর্চা শুরু হয়, হঠাৎ কী হল কোহলির? তাঁর সঙ্গে অভনীতের বিশেষ কোনও রসায়ন রয়েছে কিনা সেই নিয়েও জল্পনা চলে। তারপর অবশ্য সাফাই দিয়ে বিরাট বলেন, অ্যালগরিদমের ভুলেই এমনটা ঘটেছে।
সেই সাফাইতে অবশ্য নেটিজেনদের মন গলেনি। তাঁদের প্রশ্ন, অ্যালগোরিদম কি না বেছে বেছে অভনীতের ছবিই পেল? তারপর থেকে বিরাটের সঙ্গে অভনীতের নাম জড়িয়ে নানা মিমে ছেয়ে যায় নেটদুনিয়া।
৭১১
দু'মাস পরে ফের জুড়ে গেল বিরাট-অভনীতের নাম। উইম্বলডনের একই ম্যাচে খেলা দেখতে গেলেন দু'জনে। সেই ঘটনার পর নতুন উদ্যমে সোশাল মিডিয়ায় নেমে পড়েছেন নেটিজেনরা। আবারও একের পর এক মিম তৈরি করছেন তাঁরা।
৮১১
উইম্বলডন দেখতে গিয়ে বেশ কিছু সময়ে বেশ গোমড়া মুখে বসে থাকতে দেখা গিয়েছিল বিরাটকে। সেই প্রসঙ্গ টেনে নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি অভনীতকে দেখেই বিরাটের মেজাজ খারাপ ছিল?
৯১১
বিরাট-অভনীতকে নিয়ে নানা ধরনের মিম ঘোরাফেরা করছে নেটদুনিয়ায়। পুরনো নানা সিনেমার দৃশ্য ব্যবহার করেও মিম তৈরি হয়েছে। রসিক নেটিজেনদের মতে, একসঙ্গে একটা ছবি তুলতে পারতেন বিরাট-অভনীত।
১০১১
খেলা না থাকলে এখন পাকাপাকিভাবে লন্ডনেই থাকেন বিরাট-অনুষ্কা। গত কয়েকদিন ধরে লন্ডনের পথে তাঁদের হেঁটে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। ঘটনাচক্রে গত কয়েকদিন ধরে ইংল্যান্ডে রয়েছেন অভনীতও। তাঁর ইনস্টাগ্রাম পোস্টেই দেখা গিয়েছে, লন্ডনে ছুটি কাটাচ্ছেন ইনফ্লুয়েন্সার।
১১১১
'লাইক' বিভ্রাটের পর বিরাট সকলকে অনুরোধ করেছিলেন, এই নিয়ে অকারণে কোনও চর্চা না হোক। কিন্তু দু'মাস পরে ফের সেই একই অধ্যায় ফিরে এল বিরাটের জীবনে।