পুজোয় শহর থেকে দূরে যাবেন ভাবছেন? নতুন রেলপথে ঘুরে আসুন মিজোরাম
এই পুজোর সফর জমে উঠুক উত্তর-পূর্ব ভারতের মিজোরামে।
আরও পড়ুন:
মিজোরাম বেড়াতে গেলে অবশ্যই ঘুরে দেখতে হবে রেইক। এটি হল মিজোরামের সর্ব্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখান থেকে মিজোরামের রাজধানী আইজল-সহ বিস্তীর্ণ এলাকা চোখে পড়ে। সঙ্গে মন-প্রাণ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। একইসঙ্গে আপনি পেয়ে যাবেন ট্রেকিংয়ের সুবিধাও। ছোট ছোট গ্রাম, সঙ্গে প্রকৃতি, নানা প্রজাতির পাখি সবমিলিয়ে রেইক এক অন্য রূপে ধরা দেবে।
আরও পড়ুন:
রেল সূত্রে খবর, মিজোরামের ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত ৫১ কিলোমিটারের বেশি ব্রডগেজ লাইন বসানো হয়েছে। এই প্রকল্প ২০০৮ সালের। ২০১৪ সাল থেকে রেললাইন পাতার কাজ শুরু হয়। সদ্যই তা শেষ হওয়ায় অসম-মিজোরাম সীমানা লাগোয়া সাইরাং স্টেশন পর্যন্ত রেল পরিষেবা চালু হতে চলেছে। জানা যাচ্ছে, শিগগিরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার উদ্বোধন করবেন।