পুজোয় শহর থেকে দূরে যাবেন ভাবছেন? নতুন রেলপথে ঘুরে আসুন মিজোরাম
এই পুজোর সফর জমে উঠুক উত্তর-পূর্ব ভারতের মিজোরামে।
এতে রাজধানী আইজলের সঙ্গে দূরত্ব আরও কমে গেল। সাইরাং থেকে আইজল মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার দূরে। এই নতুন ট্রেনের হাত ধরে দুর্গাপুজোর ছুটিতে পর্যটন আরও ফুলেফেঁপে উঠবে বলে আশায় বুক বাঁধছে মিজোরামবাসী। তাই এই পুজোয় আপনার ডেস্টিনেশন যদি হয় মিজোরাম, সেক্ষেত্রে এখানকার কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারেন জেনে নিন।
আরও পড়ুন:
মিজোরাম বেড়াতে গেলে অবশ্যই ঘুরে দেখতে হবে রেইক। এটি হল মিজোরামের সর্ব্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখান থেকে মিজোরামের রাজধানী আইজল-সহ বিস্তীর্ণ এলাকা চোখে পড়ে। সঙ্গে মন-প্রাণ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই। একইসঙ্গে আপনি পেয়ে যাবেন ট্রেকিংয়ের সুবিধাও। ছোট ছোট গ্রাম, সঙ্গে প্রকৃতি, নানা প্রজাতির পাখি সবমিলিয়ে রেইক এক অন্য রূপে ধরা দেবে।