বেশ কয়েকবছর ধরেই পুজোর আগে পুজো স্পেশাল গান নিয়ে আসছেন অভিনেত্রী। এবছর পুজোর আগে তাঁর 'কল্কি' মিউজিক ভিডিও বেশ জনপ্রিয়তা পেয়েছে।
৭৭
নিজের কাজের মাধ্যমে পুজোর আগে এক অন্য বার্তা দর্শকের কাছে পৌঁছে দেন মনামী। সঙ্গে মেনে চলেন নিজেকে ভালো রাখার নানা পদ্ধতি। এককথায় বলা যায় 'ভিটামিন এম' ট্রাই করেন অভিনেত্রী। আর এটিই হল তাঁর নিজেকে ভালো রাখার পাসওয়ার্ড। ছবি: ইনস্টাগ্রাম।
‘আমাকে আর কে গোলের পাস দেবে!’ জর্ডি আলবার অবসরে মনখারাপ মেসির
ছবিতে রইল স্প্যানিশ সাইডব্যাকের বর্ণময় কেরিয়ারের ঝলক।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ৮, ২০২৫, ১৬:০৮
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: অক্টোবর ৮, ২০২৫, ১৬:০৮
১৯
কিছুদিন আগে অবসর ঘোষণা করেছিলেন সার্জিও বুস্কেটস। মরশুম শেষে বুটজোড়া তুলে রাখবেন তিনি। এবার একই পথে লিওনেল মেসির আরেক সতীর্থ জর্ডি আলবা।
২৯
বার্সেলোনার পর ইন্টার মায়ামিতেও একসঙ্গে খেলছেন দুজনে। ৩৬ বছর বয়সি স্প্যানিশ সাইড ব্যাকের অবসরের সিদ্ধান্তে মেসির আবেগঘন বার্তা, "আমাকে এখন কে গোলের পাস বাড়াবে?"
কেরিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন আলবা। ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৩১৩টি ম্যাচ খেলেছেন।
৪৯
বার্সেলোনার হয়ে ১৭টি গোলের পাশাপাশি কেরিয়ারে সব মিলিয়ে ৫৬টি অ্যাসিস্ট আছে। তার মধ্যে মেসিকেই করেছেন ৩৩টি অ্যাসিস্ট।
৫৯
বাঁপ্রান্ত থেকে তাঁর দৌড়, অক্লান্ত পরিশ্রমের ক্ষমতা ও মেসির সঙ্গে যুগলবন্দির জন্য পরিচিত ছিলেন। ৬ বার লা লিগার পাশাপাশি একবার চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন।
স্পেনের জার্সিতে ৯৩ ম্যাচে ৯টি গোল করেছেন। ২০১২ সালে ইউরো চ্যাম্পিয়ন হন। জিতেছেন নেশনস লিগও।
৭৯
সোশাল মিডিয়ায় নিজের বিদায়ী বার্তায় আলবা জানান, "আমাদের জীবনের খুবই অর্থবহ একটি অধ্যায়ের সমাপ্তি ঘোষণার সময় এসেছে। ফুটবল আমাকে সত্যিই সবকিছু দিয়েছে।"
৮৯
সতীর্থর জন্য মেসির আবেগঘন বার্তা, 'ধন্যবাদ জর্ডি। তোমাকে খুব মিস করব। এত বছর পর যখন বাঁদিকে তাকিয়ে তোমাকে দেখতে পাব না, তখন খুব অদ্ভুত লাগবে। এত বছরে আমাকে অগুনতি অ্যাসিস্ট করেছ। এখন কে আমাকে সেই গোলের পাসগুলো বাড়াবে?'
৯৯
তাঁর আরেক সতীর্থ লুইস সুয়ারেজও লিখেছেন, 'ভাই, তোমাকে আর কী বলব! তুমি অসাধারণ। বাকি জীবনটা উপভোগটা করো।' প্রাক্তন সতীর্থ নেইমার বলেছেন, 'তুমি অনেক বড় প্লেয়ার। তোমার জন্য অনেক শুভেচ্ছা।'
কঙ্গনা বরাবরই ফ্যাশন সচেতন। রাজনীতির ইনিংস শুরু করার পর অবশ্য তাঁর সাজপোশাকে শাড়ি কিংবা হিমাচলী পোশাকই প্রাধান্য পেয়েছে। তবে পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রেও স্বাদ বদলেছে ক্যুইন-এর।
২৮
সংসদে যাওয়ার সময় সাধারণত সুতি বা হ্যান্ডলুমের শাড়িই তিনি বেশি পরেন। বর্তমানে প্যাস্টেল শেডের শাড়িতেই তাঁকে বেশিরভাগ দেখা যাচ্ছে। কখনও হ্যান্ডলুম আবার কখনও বা সিল্কের শাড়িতে মোহময়ী রূপে ধরা দিচ্ছেন মাণ্ডি লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ কঙ্গনা রানাউত।
যে নায়িকা একদা মধুর ভাণ্ডারকরের হাত ধরে বলিউডের পর্দায় 'ফ্যাশন ইন্ডাস্ট্রির সংস্কৃতি' তুলে ধরেছিলেন, পরবর্তীতে দীর্ঘদিন তাঁকে ব়্যাম্পে দেখা যায়নি। তবে এবার যখন রুদ্ধশ্বাস প্রত্যাবর্তনে উপস্থিত দর্শক-অনুরাগীদের চক্ষু ছানাবড়া করে দিলেন নিজের ফ্যাশন স্টেটমেন্টে।
৫৮
রাহুলের ব্রাইডাল স্পেশাল কালেকশনের জন্য কঙ্গনা বেছে নিয়েছিলেন আইভরি রঙের ভারী কাজের একটি শাড়ি। সঙ্গে কাঁচুলি স্টাইলের রং মিলান্তি ব্লাউজ। গলায় পান্নার নেকলেস। মাথাপট্টি। ফুলে সাজানো খোপায় সাংসদ বুঝিয়ে 'ফ্যাশন ক্যুইন' হিসেবে নিজের ঝাঁজ বুঝিয়ে দিলেন।
কঙ্গনার ব়্যাম্পওয়াক দেখে রীতিমতো মুগ্ধ নেটপাড়া। অনেকেই তাঁকে 'ওজি র্যাম্প কুইন' বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ বা লিখেছেন, 'মার্জারসরণিতে আজও কঙ্গনা একমেবাদ্বিতীয়ম।' উল্লেখ্য, কঙ্গনাকে 'ব়্যাম্প ক্যুইন' বললেও অত্যুক্তি হয় না!
৭৮
কখনও খাদি ইন্ডিয়ার ল্যাকমে ফ্যাশন উইকে আবার কখনও বা ডিজাইনার বরুণ চাক্কিলামের শো স্টপার হিসেবে লাইমলাইট কেড়েছেন। এবার রাবতা বাই রাহুলের ব্রাইডাল কালেকশনে মোহময়ী সাংসদ-নায়িকা।
৮৮
প্রসঙ্গত, কঙ্গনা আপাতত তাঁর হলিউড ডেবিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভুতুড়ে ছবি 'ব্লেসড বি দ্য ইভিল'-এ মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। (ছবি- ইনস্টাগ্রাম)