৪৪-এ পা বাইক বিলাসী ধোনির, একনজরে ‘ক্যাপ্টেন কুলে’র বাহন সংগ্রহ
তাঁর বাড়ির গ্যারাজে এত ধরনের বাইক রয়েছে যে, দেখে মনে হবে বাইকের শোরুম।
৪৪-এ পড়লেন মহেন্দ্র সিং ধোনি। সেই বিশেষ দিনে বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ককে অভিনব উপায়ে শুভেচ্ছা জানিয়েছে ফিফা। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডেভিড বেকহ্যামদের জার্সি নম্বর ব্যবহার করে মাহিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। ধোনির জন্মদিনটিকে ‘থালা ডে’ বলে অভিহিত করেছে ফিফা। এহেন ধোনির বাইক বিলাসের কথা অনেকেই জানেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
যুবরাজের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা জানেন অনেকেই। তাঁদের বন্ধুত্ব নিয়ে অনেক গল্প আছে। ১৭ নভেম্বর, ২০০৮। ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ছিল। ম্যাচ জেতার পর মাঠেই বাইক চালান মাহি। তাঁর পিছনে বসেছিলেন যুবরাজ সিং। এই দৃশ্য ভারতীয় ক্রিকেটে বিরল। এর আগেও অবশ্য বরোদার মাঠে বাইক চালিয়েছেন ধোনি। সেই দিনটা ছিল ২০০৭ সালের ৩১ জানুয়ারি। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবার মোটরসাইকেলের আসনে বসেন মাহি। পিছনের সিটে বসেছিলেন ইরফান...