মেয়ে জন্মাতেই নিজেকে ১৫ কোটির ব্যাটম্যান গাড়ি উপহার নেইমারের, তবে চালাতেই পারবেন না রাস্তায়
নেইমার নিজেও ব্যাটম্যানের ভক্ত।
'প্রিন্স, হু নেভার বিকেম কিং', রোনাল্ডো-মেসির ফুটবল দুনিয়ায় নেইমারকে নিয়ে অনেকেই এই কথা বলে থাকেন। অনেকটা ক্রিস্টোফার নোলানের 'দ্য ডার্ক নাইট'-এর ব্যাটম্যানের মতো। যে নায়ক গোথাম শহরের প্রাপ্য নয়, কিন্তু প্রয়োজন। সেই ব্যাটম্যানের এতটাই ভক্ত নেইমার যে, কিনে ফেললেন একটা ব্যাটমোবিলই। দাম পড়ল 'মাত্র' ১৫ কোটি টাকা।