প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে প্রকল্পের দায়িত্বে রয়েছে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন’। জম্মু ও কাশ্মীরের বিধানসভা অধিবেশনে পহেলগাঁওয়ের বিধায়ক আলতাফ আহমেদ জানিয়েছেন, পহেলগাঁওকাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে কাজ শুরু করা যায়নি। এবারে তা শুরু হবে। জঙ্গিহানার তদন্ত চালাচ্ছে এনআইএ। তারা সুবজসঙ্কেত দিয়েছে।
৪৬
রোপওয়ে প্রকল্প সম্পর্কে এনআইএ-র এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই বিষয়ে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি, তদন্তের দিক থেকে আমাদের কোনও আপত্তি নেই।” অর্থাৎ কিনা তদন্তকারী সংস্থাও কাশ্মীরের স্বাভাবিকতা ফেরাতে বদ্ধপরিকর।
৫৬
পহেলগাঁওয়ের রোপওয়ে ১.৪ কিলোমিটার রাস্তায় যাত্রা করবে। খুব কম সময়ে পহেলগাঁওয়ের যাত্রীনিবাস থেকে বৈসরন পর্যন্ত যাতায়াত করা যাবে এই আকাশপথে। জানা গিয়েছে, বৈসরন উপত্যকার রোপওয়ে প্রকল্পে খরচ হবে ১০০-১২০ কোটি টাকা। সময় লাগবে ১৮ মাস।
রোপওয়ে প্রকল্পের জন্য ৯ হেক্টরের কিছু বেশি জমির প্রয়োজন হবে। জম্মু ও কাশ্মীরের বন দপ্তরের জমিতেই রোপওয়ে তৈরি হবে বলে জানা গিয়েছে। বলা বাহুল্য কাশ্মীর ভ্রমণের নতুন আকর্ষণ হতে চলেছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার এই রোপওয়ে রাইড।
‘হাম একবার জিতে হ্যায়’ থেকে কিকিকিরণ…, শাহরুখের সেরা সংলাপগুলির মধ্যে আপনার প্রিয় কোনটি?
শাহরুখের ছবির আইকনিক সংলাপগুলি আজও পছন্দের শীর্ষে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৯:১৩
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৯:১৩
১৯
রবিবার, ২ নভেম্বর ষাট বছরে পা রাখলেন কিং খান। আসমুদ্রহিমাচল বলিউডের বাদশাতেই মজে বছরের পর বছর। শাহরুখের তুলনা শাহরুখ নিজেই। এদিন তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন বলিউড ও টলিউডের একাংশ।
২৯
কাজল থেকে অনুপম খের, শিল্পা শেট্টি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শারুখকে। ভাগ করে নিয়েছেন তাঁর সঙ্গে অদেখা ছবি।
শাহরুখকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। আজ তাঁর দিনে ফিরে দেখা শাহরুখের চলচ্চিত্রময় জীবনের আইকনিক সংলাপগুলি।
৪৯
'দিল তো পাগল হ্যায়' ছবিতে করিশ্মা কাপুর মাধুরি দীক্ষিতের সঙ্গে রাহুল চরিত্রে শাহরুখ যেন আজও দাগ কাটে অনুরাগীদের মনে। তাঁর এই ছবির 'রাহুল, নাম তো শুনাহি হোগা' আইকনিক সংলাপ আজও সমানভাবে জনপ্রিয়।
৫৯
'কিসি চিজ কো আগর দিল সে চাহ তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কৌশিস মে লাগ জাতি হ্যায়', 'ওম শান্তি ওম' ছবির এই আইকনিক সংলাপ যেন হুবহু শারুখের জীবনের সঙ্গে মিলে যায়।
রাজ-সিমরণের সেই অমর প্রেমকাহিনি আজও যেন সকলের প্রেমে পথ দেখায়। 'ডিডিএলজে' ছবির সেই আইকনিক সংলাপ 'বড়ে বড়ে দেশো মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহতি হ্যায়' কার না মনে রয়েছে আজও?
৭৯
ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে নয়ের দশকে মুক্তি পেয়েছিল 'কুছ কুছ হোতা হ্যায়', শাহরুখের সেই ছবির আইকনিক সংলাপ 'হাম একবার জিতে হ্যায়, একবার মরতে হ্যায়, শাদি ভি একবার হোতি হ্যায় আউর প্যায়ার...' আজও বড় পছন্দের সকলের।
৮৯
'ডর' ছবির সেই শাহরুখকে মনে আছে? ভালোবাসায় বিভোর সে, নিজের প্রেমকে কাছে পাওয়ার জন্য মরিয়া শাহরুখের 'কি কি কি কিরণ' আইকনিক সংলাপ পছন্দের প্রথম তালিকায় রয়েছে দর্শকের।
৯৯
আর এই আইকনিক সংলাপের কথা না উল্লেখ করলে অসম্পূর্ণ থেকে যাবে বাদশার আইকনিক সংলাপের প্রসঙ্গ। যে ছবির জন্য তেত্রিশ বছরের অভিনয় জীবনে তাঁর প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্তি সেই 'জওয়ান ' ছবির সংলাপ 'বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর।' বড়ই পছন্দের আট থেকে আশির। ছবি: সোশাল মিডিয়া
রথযাত্রা শেষে গিয়েছিলেন শয়নে, ১০৮ কলসীর জলে ঘুম ভাঙল কোচবিহারের ছোট মদনমোহনের
মূল মন্দিরের বারান্দায় স্নান করানো হয় তাঁকে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৭:৫৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১৭:৫৫
১৮
রথযাত্রার পরে শয়নে গিয়েছিলেন ছোট মদনমোহন ঠাকুর। অবশেষে ঘুম ভেঙে উঠলেন তিনি। অনুষ্ঠিত হল ছোট মদনমোহনের স্নানযাত্রা। উপস্থিত ছিলেন ভক্তরা।
২৮
কোচবিহার রাজবাড়ির ঠাকুর ছোট মদনমোদন। আজ, নভেম্বর মাসের ২ তারিখ রবিবার রাজবাড়িতে তাঁর মন্দিরের সামনে স্নানযাত্রা অনুষ্ঠিত হল। ১০৮ কলসীর জলে স্নান করানো হল তাঁকে।
কোচবিহারের রাজাদের আমল থেকে স্নানযাত্রার প্রথা চলে আসছে। এখানে রথযাত্রায় সময়ও ঠাকুর মদনমোহনকে স্নান করানো হয়। তারপর তিনি শয়নে যান। আজ তাঁর ঘুম ভাঙল। সেই উপলক্ষ্যে তাঁকে ফের স্নান করানো হল।
৪৮
আজ, মূল মন্দিরের বারান্দায় জল দিয়ে স্নান করানো হয়। জানা গিয়েছে ডাব, নদীর জল দিয়ে প্রিয় মদনমোহনকে স্নান করানো হয়েছে।
৫৮
কথিত আছে, কোচবিহারের রাজাদের আরধ্য দেবতা মদনমোহন। শুধু রাজ পরিবারের সদস্যরা নয়, কোচবিহারবাসীও তাঁকে পুজো করেন। যেকোনও শুভ কাজের আগে মদনমোহনকে পুজো করেন তাঁরা।