মনুর জোড়া সাফল্য থেকে ডিকেচের শুটিং, প্যারিস অলিম্পিকের সাত স্মরণীয় মুহূর্ত
প্যারিস অলিম্পিক শেষ। কিন্তু মনে গেঁথে রয়েছে কয়েকটি স্মরণীয় মুহূর্ত। ভারতীয়রা তো বটেই, গোটা বিশ্বই আগামী চার বছর উদযাপন করবে সেগুলো।
প্যারিস অলিম্পিক শেষ। কিন্তু মনে গেঁথে রয়েছে কয়েকটি স্মরণীয় মুহূর্ত। ভারতীয়রা তো বটেই, গোটা বিশ্বই আগামী চার বছর উদযাপন করবে সেগুলো। যেমন, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন মনু ভাকেরের নামের পাশে। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্ট এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন মনু।