কাশ্মীরে মহিলাদের সঙ্গে সেলফি মোদির, যোগ দিবসে অংশ নিলেন রাজনাথ থেকে যোগী
প্রধানমন্ত্রী দেশবাসীকে বার্তাদেন যোগাসনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করে তুলুন।
আজ শুক্রবার আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর এই দিনে দেশবাসীকে উৎসাহ দিয়েছেন। নিজেও ব্যায়ামে অংশ নিয়েছেন। এইবারও অন্যথা হল না। এদিন কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন মোদি। তার পর স্থানীয় মহিলাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।