সারদাদেবীর বাড়িতে প্রার্থনা-নেতাজির মূর্তিতে মালা, উত্তর কলকাতায় রোড শো করে খেলা জমালেন মোদি
ফের বাংলা উচ্চারণে গোলমাল। আবৃত্তি থামিয়ে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইলেন প্রার্থনা প্রধানমন্ত্রী।
শেষ দফা ভোটের আগে বঙ্গে প্রচারের ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অশোকনগরে জনসভা-রোড শো, বারুইপুরে নির্বাচনী সভা সেরে উত্তর কলকাতায় দীর্ঘ র্যালি করলেন তিনি। তার আগে অবশ্য বাগবাজারের সারদা মায়ের বাড়িতে শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন তিনি। সারেন প্রার্থনা। মায়ের বাড়ির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে প্রসাদী শাল, ধুতি, চাদর, বই, সারদা দেবীর ছবি এবং নির্মাল্য তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
রোড শো-তে প্রধানমন্ত্রীর গাড়িতে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়। ছিলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শো-এর শুরুতে মোদির পাশে সুকান্ত শুভেন্দু থাকলেও পরে প্রার্থী তাপস রায় ছিলেন প্রধানমন্ত্রীর পাশে। ছবি: সায়ন্তন ঘোষ।