ত্রিনিদাদ ও টোব্যাগোয় মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, দেখে নিন কোন ২৫ দেশে সম্মানিত প্রধানমন্ত্রী
কোনও বিদেশি নেতা হিসাবে প্রথম এই সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী।
বর্তমানে পাঁচ দেশের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি। এই সফরে ক্ষুদ্র দীপরাষ্ট্র ত্রিনিদাদ ও টোব্যাগোর সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী। শুক্রবার তাঁকে ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো’ সম্মান তুলে দেন সে দেশের রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু। কোনও বিদেশি নেতা হিসাবে প্রথম এই সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ২৫টি দেশ থেকে বিশেষ সম্মান পেয়ে নজির তৈরি করলেন মোদি। যার মধ্যে...
আরও পড়ুন:
আরও পড়ুন:
২০২৪ সালের ২২ মার্চ ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো’তে ভূষিত হন। একই বছর ৯ জুলাই রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অফ স্ট্যান্ডঅ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল’ দেওয়া হয় মোদিকে। ১৮ নভেম্বর নাইজেরিয়া থেকে ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার’ সম্মানে ভূষিত হন।