বসন্ত উৎসবে মুছল রঙের বিভেদ, দোলের দিনে ভিন্ন মুডে প্রচারে প্রার্থীরা
নিজের পাড়ায় রং খেলতে দেখা গেল সব দলের নেতা-নেত্রীদের।
ভোটের আবহে বসন্ত উৎসব। আর উৎসব মানেই রাজনীতিতে অভিধানে তা 'জনসংযোগ'। নির্বাচনের প্রাক্কালে বিশেষ এই দিনে রঙের উৎসবে মেতে উঠলেন নেতা নেত্রীরা। সকাল থেকে নিজের পাড়ায় রং খেলতে দেখা গেল সব দলের নেতা-নেত্রীদের। রথ দেখা কলা বেচার মতোই দোল খেলা ও প্রচার একত্রে সারলেন প্রার্থীরা। তৃণমূল, বিজেপির, সিপিএম ও কংগ্রেস বাদ গেল না কেউই।