কীভাবে দুর্ঘটনার কবলে তিন ট্রেন? ছবিতে দেখে নিন ঘটনাক্রম
সিগন্যালিং এবং ইন্টারলকিং সমস্যায় দুর্ঘটনা, মানল রেল।
মালগাড়ি, করমণ্ডল এক্সপ্রেস, যশবন্তপুর হামসফর এক্সপ্রেস। বাহানাগা বাজার স্টেশনের কাছে একসঙ্গে তিন ট্রেন কীভাবে? দুর্ঘটনাই বা কীভাবে ঘটল? অবশেষে ব্যাখ্যা দিল রেল। জানিয়ে দিল, এক লাইনে তিনটে ট্রেন আসেনি। বা হামসফর এক্সপ্রেসের সঙ্গে করমণ্ডলের সরাসরি কোনও সংঘর্ষ হয়নি। মূল দুর্ঘটনা করমণ্ডল এবং মালগাড়ির। সিগন্যাল এবং ইলেক্ট্রনিক ইন্টারলকিং পয়েন্টারের সমস্যার জন্য দুর্ঘটনা ঘটেছে বলে ইঙ্গিত দিয়েছে রেল। গ্রাফিক্স: অর্ঘ্য চৌধুরী
আরও পড়ুন:
প্রবল বেগে মালগাড়িতে ধাক্কা মারায় করমণ্ডলের ইঞ্জিন মালগাড়ির ওয়াগনের উপর উঠে যায়। বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় বাকি কামরাগুলি। এমনই একটি বা দুটি কামরা এসে ধাক্কা মারে হামসফরের শেষ দুটি কামরায়। সেই দুটি কামরা লাইনচ্যুত হয়। অন্যদিকে, বেশি ভারী হওয়ায় মালগাড়ির তাতে বিশেষ ক্ষতি হয়নি। গ্রাফিক্স: অর্ঘ্য চৌধুরী