বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে রণজয় ও শ্যামৌপ্তির জুটি বেশ জনপ্রিয়। সৌজন্যে ‘গুড্ডি’ সিরিয়াল। সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরও দুজনের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়েনি।
৪৫
এর আগে পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ডে শ্যামৌপ্তি মুদলির সঙ্গে জুটি বেঁধে পারফর্ম করেছিলেন রণজয়। তাঁদের এই পারফরর্ম্যান্সও দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
Advertisement
৫৫
মাঝে মধ্যে দুই তারকার অফস্ক্রিন নৈকট্যের কথাও শোনা যায়। তবে রণজয় বা শ্যামৌপ্তি দুজনেই এ বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ। এখন কাজকেই প্রাধান্য দিতে চান তাঁরা। ছবি: ইনস্টাগ্রাম।
বিশ্বজয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাস টিম ইন্ডিয়ার, ছবিতে দেখে নিন সেলিব্রেশনের মুহূর্ত
টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি থেকে ধোনি সকলেই।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ৩০, ২০২৪, ০২:৩২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: জুন ৩০, ২০২৪, ০২:৩২
১৯
১৩ বছর পর বিশ্বজয়ের স্বাদ। রোহিতদের হাতে উঠল বহুকাঙ্ক্ষিত ট্রফি। আসমুদ্রহিমাচল উচ্ছ্বাসে ভাসছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া।
২৯
বিশ্বকাপের পরেই জাতীয় দলের দায়িত্ব থেকে সরে যাবেন রাহুল দ্রাবিড়। জয়ের পর উল্লাসে ফেটে পড়তে দেখা যায় তাঁকে। দলের প্লেয়াররাও হাওয়ায় ভাসিয়ে সম্বর্ধনা দিলেন হেডস্যরকে।
জয়ের পরই ভাঙড়া নাচ। সেখানে সামিল রিঙ্কু সিংও। যিনি বিশ্বকাপ দলের রিজার্ভে ছিলেন।
৭৯
বিশ্বকাপ জয়ের পর শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি। ভিডিও বার্তায় তিনি বলেন, 'সমস্ত দেশবাসীর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। ১৪০ কোটি দেশবাসী গর্ববোধ করছেন। খেলার মাঠে আপনারা বিশ্বকাপ জিতলেন, দেশের হৃদয় জিতেছেন।'
৮৯
শুভেচ্ছা জানালেন ধোনিও। যাঁর হাত ধরে ২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সোশাল মিডিয়ায় মাহি লিখেছেন, 'বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২৪। আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। নিজেদের প্রতি বিশ্বাস রেখেই তোমরা জিতলে।'
৯৯
সম্ভবত নতুন কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। শুভেচ্ছাবার্তা পাঠালেন তিনি। আর শচীন তেণ্ডুলকর লিখেছেন, "আরও একটা তারা জার্সিতে জুড়ল। যা নতুন প্রজন্মকে উৎসাহ দেবে।"