রাশিফল ২০২৬: কোন রাশির জাতকে প্রসন্ন কোন গ্রহ, জেনে নিন কেমন কাটবে নতুন বছর
কী বলছে জ্যোতিষশাস্ত্র?
প্রতি বছরই গ্রহের অবস্থান বদল হয়। এই অবস্থান আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। বিশেষ করে শনি, বৃহস্পতি ও রাহু-কেতুর গোচর খুবই গুরুত্বপূর্ণ। দোরগোড়ায় উঁকি মারছে নতুন বছর। আর সেই নতুন বছরটা প্রত্যেকেই ভালো ভাবে কাটাতে চান। কিন্তু একটা গোটা বছরে কতটুকু ভালো, আর কতটুক মন্দ তা রাশিফল বিচারে আভাস পাওয়া যায়। গ্রহের প্রভাবে জন্মছকের বিভিন্ন ঘরে ভিন্ন প্রভাব পড়ে। আর তার উপরেই নির্ভর করে রাশিফল।...
আরও পড়ুন:
আরও পড়ুন:
কন্যা রাশি: উচ্চশিক্ষা এবং ভাগ্যের দিক থেকে বছরটি অত্যন্ত শুভ। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে। ধর্মীয় কাজে মন বসবে। তবে অংশীদারিত্ব বা চুক্তির বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। বছরের দ্বিতীয় ভাগে অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্র অটুট থাকবে। চাকরি জীবনে দারুণ উন্নতি হবে। মাঝারি ব্যবসায় দারুণ সাফল্য পাবেন।
তুলা রাশি: এই বছর হঠাৎ করে আপনার ভাগ্যের পরিবর্তন হতে পারে। পৈতৃক সম্পত্তি বা অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভ হবে। স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতে হবে। কর্মজীবনে স্থিরতা বজায় থাকবে। কঠোর পরিশ্রমের ফল হাতেনাতে পাবেন। শেয়ার বাজারে বিনিয়োগ আপনার জন্য লাভজনক হবে। প্রেমের সম্পর্ক পূর্ণতা পাবে। বছর শেষে বড় দায়িত্ব পাবেন।