রাশিফল ২০২৬: কোন রাশির জাতকে প্রসন্ন কোন গ্রহ, জেনে নিন কেমন কাটবে নতুন বছর
কী বলছে জ্যোতিষশাস্ত্র?
প্রতি বছরই গ্রহের অবস্থান বদল হয়। এই অবস্থান আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। বিশেষ করে শনি, বৃহস্পতি ও রাহু-কেতুর গোচর খুবই গুরুত্বপূর্ণ। দোরগোড়ায় উঁকি মারছে নতুন বছর। আর সেই নতুন বছরটা প্রত্যেকেই ভালো ভাবে কাটাতে চান। কিন্তু একটা গোটা বছরে কতটুকু ভালো, আর কতটুক মন্দ তা রাশিফল বিচারে আভাস পাওয়া যায়। গ্রহের প্রভাবে জন্মছকের বিভিন্ন ঘরে ভিন্ন প্রভাব পড়ে। আর তার উপরেই নির্ভর করে রাশিফল।...
আরও পড়ুন:
সিংহ রাশি: কর্মজীবনে দারুণ উন্নতি হবে। কর্মক্ষেত্রে স্বীকৃতি ও প্রশংসা পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সাফল্য পাবেন। আর্থিক উন্নতির যোগ। তবে ব্যক্তিগত জীবনে কিছুটা মনোযোগের প্রয়োজন হতে পারে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে। যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নিন। কারওর উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন না।
আরও পড়ুন:
কন্যা রাশি: উচ্চশিক্ষা এবং ভাগ্যের দিক থেকে বছরটি অত্যন্ত শুভ। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে। ধর্মীয় কাজে মন বসবে। তবে অংশীদারিত্ব বা চুক্তির বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। বছরের দ্বিতীয় ভাগে অর্থ সঞ্চয়ের সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্র অটুট থাকবে। চাকরি জীবনে দারুণ উন্নতি হবে। মাঝারি ব্যবসায় দারুণ সাফল্য পাবেন।