সংসদীয় এলাকায় রথ টানলেন রচনা-সায়নী, মনামীর পাতে খিচুড়ি ভোগ, ঘরোয়া আয়োজন রাজশ্রীর
আমজনতার মতো সেলেবরাও রথযাত্রা উৎসবে মেতেছেন। দেখুন অ্যালবাম।
আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি অনুযায়ী আজ রবিবার গোটা দেশে পালিত হচ্ছে রথযাত্রা। আমজনতার মতো সেলেবরাও রথযাত্রা উৎসবে মেতেছেন। ইসকন মন্দিরের রথের অনুষ্ঠানে অংশ নিলেন সদস্যা রুক্মিণী মৈত্র। গলায় জুঁইয়ের মালা, মুখে ‘কৃষ্ণনাম’! রথের দড়ি টেনে শুধু নিজের জন্যই নয়, সকলের মঙ্গলকামনা করলেন রুক্মিণী।