পছন্দের মানুষকে কাছে পেতে চান? কাজে লাগান এই ৭ কৌশল
এই টিপসগুলি মেনে চললে সফল হবেন আপনিও।
দীর্ঘদিন ধরে কারওর প্রেমে হাবুডুব খাচ্ছেন? মুখ ফুটে বলতেও পারছেন না কাউকে! অথচ আপনি চাইছেন বিপরীত দিকের মানুষটি নিজে থেকে আপনার মনের কথা বুঝে নিক! সময় চলে যাচ্ছে। ওদিক থেকেও সাড়া মিলছে না! কী করবেন? এ সমস্যা শুধু মহিলাদের নয়, পুরুষের মধ্যেও দেখা যায়। অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করতে এই কৌশলগুলি শিখুন। মনোবিজ্ঞান মতে এই টিপসগুলি মেনে চললে সফল হবেন আপনিও।
আরও পড়ুন:
আগে থেকে হড়বড় করবেন না। সময় নিন। ধৈর্য ধরুন। প্রথমেই নিজেকে পুরোটা ডিসক্লোজ করবেন না। কারণ এক্ষেত্রে অনেক সময় বিপরীত দিকের মানুষটি আপনাকে 'টেকেন ফর গ্র্যান্টেড' ভেবে নিতে পারে। তাই সবসময় একটা দূরত্ব বজায় রাখুন। সামান্য উপেক্ষাও করতে শিখুন। এতে আদতে আপনার লাভ। আপনার প্রতি কৌতূহল বাড়বে বিপরীত দিকের মানুষটির। আপনার সম্পর্কে মনোযোগী হয়ে উঠবেন তিনি।