পছন্দের মানুষকে কাছে পেতে চান? কাজে লাগান এই ৭ কৌশল
এই টিপসগুলি মেনে চললে সফল হবেন আপনিও।
দীর্ঘদিন ধরে কারওর প্রেমে হাবুডুব খাচ্ছেন? মুখ ফুটে বলতেও পারছেন না কাউকে! অথচ আপনি চাইছেন বিপরীত দিকের মানুষটি নিজে থেকে আপনার মনের কথা বুঝে নিক! সময় চলে যাচ্ছে। ওদিক থেকেও সাড়া মিলছে না! কী করবেন? এ সমস্যা শুধু মহিলাদের নয়, পুরুষের মধ্যেও দেখা যায়। অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করতে এই কৌশলগুলি শিখুন। মনোবিজ্ঞান মতে এই টিপসগুলি মেনে চললে সফল হবেন আপনিও।
নিজের প্রশংসা পছন্দ করেন না, এমন মানুষ বোধয় পৃথিবীতে নেই। কেউ নিজের রূপের প্রশংসা শুনতে ভালোবাসেন। আবার কেউ ভালোবাসেন নিজের কাজের প্রশংসা শুনতে। আপনার পছন্দের মানুষ ঠিক কী ধরনের প্রশংসা শুনতে ভালোবাসেন, তা খেয়াল রাখুন। আর সময় বুঝে সুযোগ পেলেই তা কাজে লাগান। আপনার পছন্দের মানুষকে খুল্লাম খুল্লা প্রশংসা করুন। আচরণে বুঝিয়ে দিন যে আপনি তার প্রতি ইমপ্রেসড।
আরও পড়ুন:
আগে থেকে হড়বড় করবেন না। সময় নিন। ধৈর্য ধরুন। প্রথমেই নিজেকে পুরোটা ডিসক্লোজ করবেন না। কারণ এক্ষেত্রে অনেক সময় বিপরীত দিকের মানুষটি আপনাকে 'টেকেন ফর গ্র্যান্টেড' ভেবে নিতে পারে। তাই সবসময় একটা দূরত্ব বজায় রাখুন। সামান্য উপেক্ষাও করতে শিখুন। এতে আদতে আপনার লাভ। আপনার প্রতি কৌতূহল বাড়বে বিপরীত দিকের মানুষটির। আপনার সম্পর্কে মনোযোগী হয়ে উঠবেন তিনি।