দামি পেস্ট ব্যবহার করেও হলদেটে হচ্ছে দাঁত? হলুদ ছোপ নিমেষে উধাও হবে এই উপায়ে
জেনে নিন কী করবেন?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৫, ১৪:১২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৫, ১৪:১২
১১০
দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝেন ক'জন? প্রতিদিন যে অঙ্গগুলি আমাদের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে, তাদেরকেই আমরা অবহেলা করি বেশি। দাঁত এমনই এক গুরুত্বপূর্ণ অংশ। মুখগহ্বরের ভিতরের স্বাস্থ্যের প্রতি যত্নবান না হলে ভোগার আশঙ্কা থাকে বেশি।
২১০
সাধারণত দাঁতের স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত দাঁত মাজা, ফ্লসিং করা কিংবা মাউথওয়াশের পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কিন্তু আমরা অনেকেই তা না করে এড়িয়ে যাই। এতে দাঁতের ফাঁক ফোকরে ধীরে ধীরে ছোট ছোট খাদ্যকণা, খনিজ লবন বা ব্যাকটেরিয়া জমতে শুরু করে। আর এভাবেই দাঁতের ওপর প্ল্যাক জমা হয়। সেটিই ধীরে ধীরে টার্টারে পরিণত হয়।
দাঁতের টার্টার হল ক্যালসিয়াম ও ফসফরাসের খনিজ পদার্থ দিয়ে গঠিত একটি শক্ত, হলদেটে বা বাদামী রঙের আবরণ। ব্রাশ করে তা তোলা যায় না। টার্টার দাঁতের এনামেলের ক্ষতি করে। সময়মতো তা অপসারণ না করলে দাঁত ক্ষয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
৪১০
দাঁতের গা থেকে টার্টারকে দূরে রাখতে চাইলে কিছু ঘরোয়া উপায় মেনে চললেই হবে। এই পদ্ধতি মেনে চললে বেশ সুফল পাওয়া যায়। দাঁতের স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখতে এই কাজগুলি অবশ্যই করুন।
৫১০
অল্প ভিনিগারের সঙ্গে জল ও সামান্য নুন মেশান। এটি দিয়ে দিনে একবার মুখ কুলকুচি করুন। ভিনিগারের অ্যাসিডিক প্রকৃতি টার্টারের খনিজ জমাটকে নরম করে দিয়ে তা ধীরে ধীরে দাঁতের গা থেকে মুছে দেয়।
জীবনের নতুন ইনিংস শুরু অভিনেতা খরাজপুত্র বিহুর, পাত্রীকে চেনেন?
কেমন হল খরাজপুত্রের বউভাতের অনুষ্ঠান? দেখে নিন ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৫, ১৪:৫৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ২৯, ২০২৫, ১৪:৫৫
১৯
২৫ নভেম্বর গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু অর্থাৎ তমোঘ্ন মুখোপাধ্যায়। পাত্রী অঙ্কনা দাশ তথা রোজা। যিনি কিনা সম্পর্কে সাংসদ পার্থ ভৌমিকের বোন। তমোঘ্ন ও অঙ্কনা যদিও আইনি বিয়ে সেরেছিলেন বেশ কয়েক বছর আগেই।
২৯
চলতি মাসের ২৫ তারিখ সামাজিকভাবে বিয়ের পর ২৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার আয়োজিত হল শহরে তাঁদের রিসেপশনের অনুষ্ঠান। এদিনের এই বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা। এককথায় বলা যায় বসেছিল চাঁদের হাঁট।
বাবা খরাজ মুখোপাধ্যায় পেশায় অভিনেতা হলেও ছেলে বিহু কিন্তু অভিনয় নয় বরং বেছে নিয়েছেন গানবাজনা। সঙ্গীতই তাঁর জীবনের ধ্যানজ্ঞান। আর সেই সঙ্গীতের সুরে সুরেই অঙ্কিতার সঙ্গে বাঁধা পড়েছিলেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দু'জনের আলাপ। বন্ধুত্ব থেকে তা পড়ে প্রেমের সম্পর্কে মোড় নেয়।
৪৯
অঙ্কনা ও তমোঘ্ন একসঙ্গে গানবাজনা করেছেন দীর্ঘদিন। একসঙ্গে 'মোক্ষ' গানের ব্যান্ড চালিয়েছেন। তাঁদের গানের দল বেশ জনপ্রিয়ও ছিল।
৫৯
দু'জনেই কাজের ব্যস্ততার মাঝে বিয়ের পরিকল্পনা করেছেন। রিসেপশন শেষে ঠিক পরের দিন অর্থাৎ শনিবার তাঁদের মুম্বই ফিরে যাওয়ার কথা।
টেস্ট হারের ধাক্কা ভুলে সামনে নতুন অভিযান। রবিবার থেকে রাঁচিতে প্রথম ওয়ানডে শুরু। আর ওয়ানডে মানেই রোহিত শর্মা ও বিরাট কোহলির মাঠে নামা। যা নিয়ে রাঁচিতে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। ছবি: পিটিআই
২১০
দুই মহাতারকাকে নিয়ে প্রশ্ন এল ভারতের বোলিং কোচ মর্নি মর্কেলের উদ্দেশে। স্বাভাবিক ভাবেই ২০২৭-র বিশ্বকাপে রো-কো খেলবে কি না, সেটার প্রসঙ্গও উঠল। ছবি: অমিত মৌলিক
তিনি বলেন, "যতক্ষণ তারা ফিটনেস ধরে রাখতে পারবে এবং পরিশ্রম করে যাবে, ততক্ষণ তাঁদের কোনও বিকল্প নেই। ওদের মতো অভিজ্ঞ প্লেয়ার আর কোথাও পাওয়া যাবে না। ওরা ট্রফি জিতেছে, জানে কীভাবে বড় প্রতিযোগিতায় খেলতে হয়। বিশ্বকাপ অনেক দূরে ঠিকই, তবে ফিটনেস ধরে রাখতে পারলে ওদের বিশ্বকাপে দেখা যাবে।" ছবি: পিটিআই
৭১০
রো-কো'কে নিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও ভাগ করে নেন মর্কেল। একসময় দু'জনের বিরুদ্ধে খেলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। ছবি: পিটিআই
৮১০
তিনি বলেন, "ওদের বিরুদ্ধে খেলার আগে বহু রাত ঘুমোতে পারিনি। একজন বোলার হিসেবে জানতাম, ওদের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া কতটা কঠিন।" ছবি: অমিত মৌলিক
৯১০
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো ফল হয়নি। ম্যাচের আগেই ধোনি-কোহলি রিইউনিয়নে মজে নেটপাড়া। বুধবার রাঁচিতে পৌঁছে গিয়েছেন বিরাট। বৃহস্পতিবার রোহিতের সঙ্গে অনুশীলন করতেও দেখা গিয়েছে তাঁকে। ছবি: পিটিআই
১০১০
বৃহস্পতিবার সন্ধেয় বিরাট পৌঁছে যান তাঁর প্রিয় মাহি ভাইয়ের বাড়িতে। সঙ্গে ছিলেন ঋষভ পন্থও। তারপর দুই তারকা ক্রিকেটারকে নিজের গড়িতে বসিয়ে হোটেলে পৌঁছে দেন মাহি স্বয়ং। তিনি গাড়ি চালাচ্ছেন, সেই ভিডিও ভাইরাল হয়ে নেটদুনিয়ায়। ছবি: অমিত মৌলিক