Kashmir Tour এবার পুজোয় বেড়ানোর ঠিকানা হোক কাশ্মীর, কেমন আছে ভূস্বর্গ? দেখে নিন ছবি এই উপত্যকাই তো যাযাবর মনের স্বর্গ। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুন ১৩, ২০২২, ১১:৪৭ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুন ১৩, ২০২২, ১১:৪৭ ১ ৫ কাশ্মীরে সন্ধে যখন নামে এভাবেই উজ্জ্বল হয়ে ওঠে ডাল লেক। ২ ৫ রঙিন সাজে সেজে ওঠে হাউসবোটগুলি। কাশ্মীরে গেলে এই হাউসবোটগুলিতেই থাকতে পছন্দ করেন পর্যটকরা। Advertisement আরও পড়ুন: মানবিক মেদিনীপুর, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে পথকুকুরদের অত্যাধুনিক শেল্টার হোম ‘স্টার কিড’দের দোল: প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভি-ক্যাটের, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার! ৩ ৫ এই সেই ঝিলম নদী যা বারবার কবিদের কবিতায় ঠাঁই পেয়েছে। পর্যটকদের ভিড় এখানেও থাকে। ৪ ৫ সোনালি রোদে পর্যটকদের অপেক্ষায় কাশ্মীরের মুঘল গার্ডেন। এখানেই থাকে ফুলের রাজত্ব। Advertisement ৫ ৫ সবুজে ঘেরা ভূস্বর্গ যেন পায়রার এই দলের মুক্তাঞ্চল। তাদের টুকরো মুহূর্তও হয়েছে ফ্রেমবন্দি। আরও পড়ুন: আদিবাসী সমাজের স্টাইল আইকন! নানা সাজে র্যাম্প মাতালেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দেখুন ছবি রিইউনিয়ন… হারানো বন্ধু, প্রাক্তনদের বুকে টেনে পঁচিশে চর্চায় থাকলেন যাঁরা শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন
ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা, দুবাই গিয়ে এ কী হাল তনুশ্রী চক্রবর্তীর! সদ্যই মুক্তি পেয়েছে তনুশ্রী অভিনীত 'রাবণ'। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুন ১২, ২০২২, ২১:৪৫ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুন ১২, ২০২২, ২১:৪৫ ১ ৬ ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে দুবাই সফরে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ইনস্টাগ্রামে শেয়ার করলেন নানামুহূর্তের ছবি। ছবি: ইনস্টাগ্রাম ২ ৬ দুবাইয়ে নানামুডে ধরা দিলেন লাস্যময়ী অভিনেত্রী। জানালেন কাজের ফাঁকে ছুটি কাটাচ্ছেন তিনি। সময় দিচ্ছেন নিজেকে। ছবি: ইনস্টাগ্রাম আরও পড়ুন: মানবিক মেদিনীপুর, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে পথকুকুরদের অত্যাধুনিক শেল্টার হোম ‘স্টার কিড’দের দোল: প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভি-ক্যাটের, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার! ৩ ৬ ঘুরতে গিয়েছেন, আর শপিং করবেন না, তা হয় নাকি? দুবাইয়ের বিভিন্ন শপিংমলে ঘুরে ফিরে ব্যাগ ভরে শপিং করলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম ৪ ৬ ব্যাগ, ড্রেস থেকে শুরু করে জুয়েলারি, সবই কিনেছেন তনুশ্রী। কিন্তু কিনে তো ফেললেন, আনবেন কী করে? শেষে ব্যাগ কিনতে হল তারকাকে। ছবি: ইনস্টাগ্রাম ৫ ৬ তবে শপিং করে বেজায় খুশি অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কেনাকাটা করলেই নাকি মন ভাল হয়ে যায় তাঁর। আরও পড়ুন: আদিবাসী সমাজের স্টাইল আইকন! নানা সাজে র্যাম্প মাতালেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দেখুন ছবি রিইউনিয়ন… হারানো বন্ধু, প্রাক্তনদের বুকে টেনে পঁচিশে চর্চায় থাকলেন যাঁরা ৬ ৬ তবে দুবাই ট্রিপে কেনাকাটা করে আনন্দের পাশাপাশি খানিকটা দুঃখও পেয়েছেন তনুশ্রী। কারণ, নায়িকার কথায়, এবার তাঁর ব্যাংক নাকি এক্কেবারে অ্যাকাউন্ট ফাঁকা! সম্পূর্ণ গ্যালারি শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Mountaineer Piyali Basak চন্দননগরের বাড়িতে ফিরলেন অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পিয়ালি বসাক, আনন্দেও কাঁদলেন মা লড়াকু কন্যাকে স্বাগত জানাতে এলাহি আয়োজন করা হয়। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুন ১১, ২০২২, ১৬:৪৭ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জুন ১১, ২০২২, ১৬:৪৭ ১ ১০ অসাধ্যসাধন করে মাসদুয়েক পর চন্দননগরের বাড়িতে ফিরলেন কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। ২ ১০ পিয়ালিকে অভ্যর্থনা জানাতে এলাহি বন্দোবস্ত করে চন্দননগর পুরপ্রশাসন কর্তৃপক্ষ। আরও পড়ুন: মানবিক মেদিনীপুর, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে পথকুকুরদের অত্যাধুনিক শেল্টার হোম ‘স্টার কিড’দের দোল: প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভি-ক্যাটের, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার! ৩ ১০ মুন্সিপুকুর মোড় থেকে হুডখোলা গাড়িতে করে ব্যান্ডপার্টি সহযোগে বাড়ি ফেরানো হয় তাঁকে। লড়াকু কন্যাকে স্বাগত জানাতে পুষ্পবৃষ্টিও হয়। ৪ ১০ মাসদুয়েক পর নিজের সন্তান বাড়ি ফিরেছেন বলে কথা, তাই তো মেয়েকে দেখে আবেগ আর সামলে রাখতে পারেননি পিয়ালির মা। কেঁদে ফেলেন তিনি। ৫ ১০ পিয়ালিকে মিষ্টিমুখ করান তাঁর মা। দুপুরে মেয়ের প্রিয় মাছের ঝোল আর ভাতও রান্না করেন। আরও পড়ুন: আদিবাসী সমাজের স্টাইল আইকন! নানা সাজে র্যাম্প মাতালেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দেখুন ছবি রিইউনিয়ন… হারানো বন্ধু, প্রাক্তনদের বুকে টেনে পঁচিশে চর্চায় থাকলেন যাঁরা ৬ ১০ সংবর্ধনায় আপ্লুত এভারেস্টজয়ী পিয়ালি। পর্বত আরোহণের স্মৃতি রোমন্থন করেন। বলেন, "আনন্দ পেয়েছি। তবে ঝুঁকিও ছিল।" আগামী দিনে আরও শৃঙ্গজয়ই স্বপ্ন তাঁর। ৭ ১০ স্নাতক হওয়ার পর ‘হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট’-এ নাম লেখান পিয়ালি। ৮ ১০ ২০১৮ সালে বিশ্বের অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ মানাসলুতে পা রেখে ইতিহাস গড়েছিলেন স্কুলশিক্ষিকা পিয়ালি। ৯ ১০ মানাসলুর পর অক্সিজেন ছাড়া প্রথম ভারতীয় পর্বতারোহী হিসাবে ৮,১৬৭ মিটার উচ্চতাবিশিষ্ট ধৌলাগিরি জয় করেন। ১০ ১০ গত ২২ মে, অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেন। এভারেস্টে এই নিয়ে মোট দু'বার পা রাখলেন বাংলার মেয়ে। সম্পূর্ণ গ্যালারি শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন