৩৩ বছরে প্রথমবার, কেন ‘জওয়ান’-এর জন্যই জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান?
‘কিসি চিজ কো সিদ্ধত সে চাহো তো…’, তাঁর তুলনা তিনি নিজেই।
তিনি বলিউডের বাদশা। তাঁর তুলনা তিনি নিজেই। ৩৩ বছরের অভিনয় জীবনে দর্শক ও ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী ছবি। ১ আগস্ট, শুক্রবার তাঁর অভিনয় জীবনের এক পরমপ্রাপ্তি ঘটল তাঁর। ৭১তম জাতীয় পুরস্কার পেলেন কিং খান। অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির জন্য সেরা অভিনেতার সম্মানপ্রাপ্তি হল তাঁর। এ এমন এক চরিত্র ছিল যা নাড়া দিয়েছিল আপামর সিনেপ্রেমী থেকে সবস্তরের মানুষকে।