মন্নত-গ্যালাক্সি থেকে জলসা, বিলাসবহুল বাংলোর বাজারদরে শাহরুখ-সলমনকে টেক্কা কোন তারকার?
তারকাদের বিলাসবহুল বাংলোর দাম জানলে চক্ষু চড়কগাছ হবে!
১৯১৪ সালে তৈরি মন্নত মুম্বইয়ের হেরিটেজ বিল্ডিং। সেখানেই সপরিবারের সংসার সাজিয়েছেন শাহরুখ-গৌরী। সন্তানরা ছাড়াও কিং খানের দিদিও এই বাংলোতেই থাকেন। প্রায় আড়াই হাজার বর্গ মিটারের এই সম্পত্তি শাহরুখ-গৌরীর নামে করা হয়েছিল এক রেজিস্টার্ড চুক্তিতে। তবে সম্ভবত 'জায়গা কম পড়িয়াছে'! তাই মন্নতকে আট তলা করে গৃহসজ্জা বাড়াতে চাইছেন তাঁরা। যার খরচ পড়বে আনুমানিক ২২৫ কোটি টাকা।
নোব্রোকার অনুসারে, পশ্চিম বান্দ্রায় অবস্থিত সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট-এর আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা। ন্যূনতম নকশার জন্য পরিচিত, এই বাড়িতে একটি L আকৃতির লিভিং, ডাইনিং এরিয়া, একটি জিম, সুইমিং পুল এবং একটি বুলেটপ্রুফ বারান্দা রয়েছে। এছাড়াও, বান্দ্রায় একটি বিলাসবহুল ট্রিপ্লেক্স এবং পানভেলে একটি ফার্মহাউস রয়েছে অভিনেতার।
আরও পড়ুন:
জুহুতে অক্ষয়-টুইঙ্কলের যে বাংলো রয়েছে, সেটা যেন আস্ত একটা উদ্যান। যার বর্তমান বাজারদর ৮০ কোটি টাকারও বেশি। সমুদ্রমুখী সেই বাংলো সযত্নে সাজিয়েছেন তাঁরা। এছাড়াও গোয়াতে পর্তুগিজ স্টাইলের একটি ভিলা রয়েছে তারকাদম্পতির। মাঝেমধ্যে সেখানে গিয়েই দুই সন্তান আরব, নীতারাকে নিয়ে সময় কাটান অক্ষয়-টুইঙ্কল। এছাড়াও কানাডাতে নাকি বিপুল সম্পত্তি রয়েছে খিলাড়ির। শোনা যায়, টরন্টোর পাহাড়ি এলাকায় সুবিশাল একটা জমি কিনে বিলাসবহুল একাধিক বাংলোও বানিয়ে ফেলেছেন বলিউড তারকা।...
আরও পড়ুন:
বান্দ্রার পালি হিলে অবস্থিত রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বাড়িটিও দারুণ সুসজ্জিত। ১২ তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সপ্তম তলায় থাকেন তারকাদম্পতি। যে ফ্ল্যাটের আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা। এছাড়াও বান্দ্রায় নতুন করে কৃষ্ণারাজ বাংলোর কাজ হচ্ছে। বর্তমানে যার বাজারদর ২৫০ কোটি টাকা। দুই তারকাই তাঁদের রক্ত জল করা পারিশ্রমিক ঢেলেছেন এই বাংলোয়। শাহরুখ খানের ‘মন্নত’ এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’র থেকেও নাকি ‘কৃষ্ণারাজ’ বাংলোর দাম বেশি!...