সিরাজ থেকে কোহলি… রোনাল্ডোর আত্মবিশ্বাসই অনুপ্রেরণা এই ছয় ভারতীয় ক্রিকেটারের
তালিকায় রয়েছেন আর কারা?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১৯:০৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১৯:০৫
১৭
রোনাল্ডোর আইকনিক ‘সিউ’ সেলিব্রেশন বড্ড প্রিয় মহম্মদ সিরাজের। ইংল্যান্ড সিরিজেও বেশ কয়েকবার তাঁকে এমন সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছে। তবে কেবল সিরাজ নয়, ভারতীয় দলের অনেক ক্রিকেটারেরই প্রিয় ফুটবলার সিআর৭। রোনাল্ডোর আত্মবিশ্বাসই অনুপ্রেরণা তাঁদের।
২৭
মহম্মদ সিরাজ: ভারতের দেওয়া লক্ষ্য থেকে ৭ রান দূরে তখন ইংল্যান্ড। সিরাজের বলে বোল্ড গাস অ্যাটকিনসন। এরপর দুই হাত প্রশস্ত করে বুক ফুলিয়ে সিংহের মতো গর্জন করে উঠলেন তিনি। অনেকটা পর্তুগিজ কিংবদন্তি রোনাল্ডোর মতো। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সিরাজ দেখালেন, তাঁর ফোনের ওয়ালপেপারেও লেখা রয়েছে ‘বিলিভ।’ নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাবেন, তাই ‘বিলিভ’ লেখা একটি ছবি গুগল করেন। সার্চ করতেই মেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর...
বিরাট কোহলি: তিনিও নিঃসন্দেহে রোনাল্ডোর ভক্ত। নিজেকে ফিট রাখার মন্ত্র তিনি তাঁর কাছ থেকেই পেয়েছেন। ২০২২ ফিফা বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর কোহলি সোশাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট লিখেছিলেন। সেখানে তিনি রোনাল্ডোকে 'সর্বকালের সেরা' এবং সমস্ত ক্রীড়াবিদের জন্য অনুপ্রেরণা বলেছিলেন।
৪৭
যুবরাজ সিং: প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার এবং দু'বারের বিশ্বকাপজয়ী যুবই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং রোনাল্ডোর ফ্যান। তাঁকে অনেকবারই সিআর সেভেনকে সমর্থন জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। ২০২২ ফিফা বিশ্বকাপে রোনাল্ডোর জন্যই প্রিয় দল হিসেবে বেছে নিয়েছিলেন পর্তুগালকে।
Advertisement
৫৭
শ্রেয়স আইয়ার: রোনাল্ডো এবং মেসির মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে শ্রেয়স বেছে নেন রোনাল্ডোকে। রজার ফেডেরার এবং এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তাঁর প্রিয় ক্রীড়াবিদ রোনাল্ডো।
দেবদত্ত পাড়িক্কল: প্রথম থেকেই তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। কিন্তু রোনাল্ডো এখন ম্যান ইউর ফুটবলার নন। তা সত্ত্বেও পাড়িক্কলের পছন্দের ফুটবলার রোনাল্ডোই।
Advertisement
৭৭
হার্দিক পান্ডিয়া: তাঁকে মাঝে মাঝেই রোনাল্ডোর নাম এবং নম্বর দেওয়া পণ্য ব্যবহার করতে দেখা গিয়েছে। সোশাল মিডিয়ায় কিংবদন্তি ফুটবলারের সঙ্গে একাধিক পোস্টও করতে দেখা গিয়েছে।
দিল্লিতে মহুয়া-পিনাকীর জমকালো রিসেপশনে চাঁদের হাট, কারা কারা উপস্থিত ছিলেন?
গত ৩ মে জার্মানির বার্লিনে চুপিসারেই বিয়ে সেরেছিলেন মহুয়া-পিনাকী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১২:৪৪
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৫, ১২:৪৪
১১১
বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। গত জুন মাসেই প্রকাশ্যে আসে এই খবর। আর এবার রিসেপশন সারলেন তাঁরা।
২১১
মঙ্গলবার নয়াদিল্লির এক পাঁচতারা হোটেলে তৃণমূল সাংসদ মহুয়া এবং আইনজীবী পিনাকী মিশ্রর রিসেপশন পার্টিতে এক্কেবারে চাঁদের হাট। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়-সহ দলীয় নেতা-নেত্রীরা।
পেশায় রাজনীতির জগতের মানুষ হলেও মহুয়ার স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজরকাড়া। রিসেপশন পার্টিতেও তার ব্যতিক্রম হল না। লাল শাড়ি এবং সোনার গয়নায় সেজেছিলেন তিনি। পিনাকী মিশ্র পরেছিলেন সাদা ও লাল কম্বিনেশনের ধুতি-পাঞ্জাবি।
৪১১
গত ৩ মে জার্মানির বার্লিনে চুপিসারেই বিয়ে সেরেছিলেন মহুয়া-পিনাকী। পরে তাঁদের পরিণয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসায় সুখবর জানা যায়। এরপর সোশাল মিডিয়ায় ভাইরাল হয় বিয়ের এক ভিডিও। সেখানে বিয়ের পোশাকে নবদম্পতিকে বলড্যান্স করতে দেখা গিয়েছিল। হিন্দি রোমান্টিক গানের তালে পিনাকী মিশ্রের বাহুডোরে হাসিমুখে নাচছেন মহুয়া।
৫১১
বার্লিনে ঘরোয়া অনুষ্ঠানেই চারহাত এক হয় পিনাকী মিশ্র-মহুয়া মৈত্রর। দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। দু’জনই রাজনীতিবিদ, দুঁদে যুক্তি-তর্কের মানুষ। চরিত্রের এমন সাদৃশ্যই বোধহয় তাঁদের এক হওয়ার অনুঘটক ছিল! ছিমছাম ভাবেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সাক্ষী ছিলেন শুধুমাত্র ঘনিষ্ঠ ও বন্ধুরা।
সমুদ্রতটে সস্ত্রীক কাঞ্চন, কটাক্ষ ধেয়ে আসতেই শ্রীময়ীর পালটা, ‘অন্যের বউকে হট বলতে হবে না’
কটাক্ষ যেন পিছু ছাড়ে না তারকা যুগলের।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৫, ২৩:০৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৫, ২৩:০৬
১৮
প্রেমপর্ব থেকে বিয়ে, সন্তানের জন্য। নতুন ইনিংসের প্রতিটা পদেই নেটিজেনদের নানা কটাক্ষ সহ্য করতে হয়েছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে। তবে সেসবে কোনওদিনই বিশেষ আমল দেননি তাঁরা। বরং সেই সমস্ত খোঁচার মোক্ষম জবাব দিয়ে নিজেদের মর্জিতেই জীবনকে উপভোগ করছেন তাঁরা। এবারও তার ব্যতিক্রম হল না।
২৮
সোমবার কোনও এক সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীময়ী। যেখানে বেশ বোল্ড অবতারেই ধরা দিয়েছেন কাঞ্চনপত্নী। স্বামীকে জড়িয়ে ধরে হাসি মুখে তুলেছেন ছবি। আর সেই ছবি নিয়েই শুরু হয়ে যায় ট্রোলিং।
অভিনেতার পাশাপাশি কাঞ্চন জনপ্রতিনিধিও। ফলে স্ত্রীর সঙ্গে তৃণমূল বিধায়কের এহেন ছবি দেখে কটাক্ষ করতে ছাড়েনি নেটপাড়ার বাসিন্দাদের একাংশ। অনেকেই ছবি দেখে তুলেছেন নানা প্রশ্ন।
৪৮
এক নেটিজেন যেমন লেখেন, 'বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?' এই কমেন্টেই রেগে লাল শ্রীময়ী। সেই মন্তব্য দেখে আর চুপ করে থাকতে পারেননি তিনি। সটান পালটা দিয়ে লেখেন, 'আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের...
৫৮
যদিও ক্ষোভ প্রশমিত করে পরে সেই মন্তব্য মুছেও ফেলেন শ্রীময়ী। তবে আর যাতে কেউ ওই পোস্টে কোনও মন্তব্য করতে না পারে, তার জন্য কমেন্ট সেকশনটিই বন্ধ করে দেন তিনি।
এর আগেও তারকা যুগলের নানা ছবি এবং ভিডিওতে ধেয়ে এসেছে কটাক্ষ। শক্ত হাতেই সেসব প্রতিহত করেছেন তাঁরা।
৭৮
মেয়ে কৃষভীকে সামলানোর মাঝেই নিজের কাজ নিয়েও ব্যস্ত শ্রীময়ী। ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক থেকে সরে এলেও শোনা যাচ্ছে, শীঘ্রই কাঞ্চনের সঙ্গে তাঁকে এক রিয়ালিটি শো-এ দেখা যাবে।