পূর্ব সিকিমে তুলোর মতো ঝরছে বরফ, উত্তরে ভারী তুষারপাতের সতর্কতা, দেখুন ছবি…
অবরুদ্ধ হতে পারে পথঘাট।
আরও পড়ুন:
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা জানান, ক্রমশ বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাত বাড়বে। উত্তর সিকিমের উঁচু এলাকায় ভারী তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সিকিম রাজ্যের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সুবাদে তুষারপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়ে চলেছে। বিশেষ করে উত্তর সিকিমের মঙ্গন জেলায়, উঁচু এলাকায় ভারী বৃষ্টিপাত অথবা ভারী তুষারপাত হতে পারে।
আরও পড়ুন:
৩০ অক্টোবর গ্যাংটক, মঙ্গন, পাকিয়ং, গিয়ালশিং, নামচি এবং সোরেং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ফলে তুষারপাতের সম্ভাবনা প্রবল। ৩১ অক্টোবর ভারী বৃষ্টির জেরে ভূমিধসের যথেষ্ট ঝুঁকি রয়েছে। ওই কারণে তুষারপাত দেখতে যে পর্যটকরা পড়িমরি সিকিমে ছুটছেন আবহাওয়া দপ্তরের তরফে তাদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলা, রাস্তা, ট্রেন ও বিমানের পরিস্থিতি খোঁজে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।