৬ মাস ধরে হানিমুনে সোনাক্ষী-জাহির, একে-অপরকে একমুহূর্ত কাছছাড়া করছেন না!
‘মিঞা-বিবি’র হট অবতারে উত্তেজনার পারদ!
চলতি বছর ২৩ জুন আইনি মতে বিয়ে সেরেছেন। সোনাক্ষী-জাহিরের ভিনধর্মী বিয়ে পরবর্তী একমাস জুড়ে চর্চার শিরোনামে বিরাজ করেছে। মুসলিম পরিবারে বিয়ে করায় সোনাক্ষী সিনহাও (Sonakshi Sinha) নেটপাড়ার রোষানলে পড়েছিলেন। তবে নিন্দুক, নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন।