২০১৪ সালে মুক্তি পাওয়া 'এক্সপোজ' সিনেমায় হিমেশ রেশমিয়া ও ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে অভিনয় করেন সোনালি। যদিও সে ছবি সাফল্য পায়নি।
৪৭
এর পর 'বিগ বস ৮' শোয়ের প্রতিযোগী হিসেবে দেখা যায় সোনালিকে। আচমকা ভোটাভুটিতে বাদ গিয়েছিলেন অভিনেত্রী। আবার শোয়ে ফেরেন। সেই সময় টানা ছিলেন। ১০৪তম দিনে বাদ হয়ে যান।
Advertisement
৫৭
'বিগ বস' পর্বের পর 'হেট স্টোরি ৩' সিনেমায় অভিনয়ের অফার পেয়েছিলেন সোনালি। কিন্তু অভিনেত্রী কোনও অরিজিনাল চরিত্র করতে চাইছিলেন। সেই কারণেই এই প্রস্তাব ফিরিয়ে দেন।
এর পর রীতেশ দেশমুখ, আফতাব শিবদাসানি ও বিবেক ওবেরয় অভিনীত সেক্স কমেডি 'গ্রেট গ্র্যান্ড মস্তি' সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় সোনালিকে। ছবির আইটেম গানেও নাচেন তিনি।
Advertisement
৭৭
সিনেমা ছাড়াও ওয়েব সিরিজে অভিনয় করেছেন সোনালি। 'লাভ লাইফ ও স্ক্রিউ আপস' ও 'ডেঞ্জারাস' সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এখন অবশ্য সোশাল মিডিয়াতেই বেশি সক্রিয় সোনালি। এমন ছবিতেই কাঁপাচ্ছেন নেটদুনিয়া। ছবি: ইনস্টাগ্রাম।
বিগ এফএম ইমপ্যাক্ট পুরস্কারে তারকার হাট, টলিপাড়া থেকে কারা এলেন?
শহরের পাঁচতারা হোটেলে তারকার মেলা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৪, ১৭:০২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৪, ১৭:০২
১৫
সম্প্রতি শহরে হয়ে গেল বিগ এফএম ইমপ্যাক্ট পুরস্কার। নব উদ্যোক্তা এবং অভিজ্ঞ ইমপ্যাক্ট মেকারসদের ব্যতিক্রমী প্রচেষ্টাকে উদযাপন ও স্বীকৃতি দেওয়ার জন্যই এই পুরস্কার।
২৫
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
এই অনুষ্ঠানে দেখা মিলল টলিপাড়ার আরও অনেক তারকাকে। উপস্থিত ছিলেন দেবলীনা দত্ত, ইধিকা পল, এনা সাহা, রাজনন্দিনী পল, ঋত্বিকা সেন, সৌমিতৃষা কুন্ডু, রিচা শর্মা, সোমা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা।
৪৫
এই পুরস্কারের সম্পর্কে বলতে গিয়ে বিগ এফএম-এর কর্ণধার সুনীল কুমারান জানান, “বিগ এফএম-এ, আমাদের সবসময়ে প্রচেষ্টা থাকে সৃজনশীলতা এবং উদ্ভাবনী প্রচেষ্টা গুলিকে স্বীকৃতি দেয়া। বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডের সঙ্গে, আমরা এমন ব্যবসা এবং ব্যক্তিদের স্বীকৃতি দিই যাঁরা প্রথাগত নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু ভাবছেন এবং করছেন।
৫৫
কলকাতার পর দিল্লি, হায়দরাবাদ এবং অন্যান্য শহরে বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে৷