Sourav Banerjee Twarita Chatterjee পূর্ণতা পেল প্রেম, সাতপাকে বাঁধা পড়লেন সৌরভ-ত্বরিতা দেখুন বিয়ের অ্যালবাম। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২১, ১১:৪৩ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২১, ১১:৪৩ ১ ৭ পূর্ণতা পেল প্রেম। সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায় এবং ত্বরিতা চট্টোপাধ্যায়। ২ ৭ ‘করুণাময়ী রানি রাসমণি’তে সারদাময়ীর মায়ের চরিত্রে অভিনয় করছেন ত্বরিতা। আরও পড়ুন: মানবিক মেদিনীপুর, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে পথকুকুরদের অত্যাধুনিক শেল্টার হোম ‘স্টার কিড’দের দোল: প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভি-ক্যাটের, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার! ৩ ৭ সৌরভের সঙ্গে তিনি অভিনয় করেছিলেন ‘হৃদয়হরণ বিএ পাস’ ধারাবাহিকে। সেখানেই আলাপ। এরপর ধীরে ধীরে দু'জনের ঘনিষ্ঠতা তৈরি হয়। ৪ ৭ জানুয়ারির শুরুতেই বন্ধুদের সঙ্গে ‘হেন পার্টি’ সেরেছিলেন ত্বরিতা। ৫ ৭ শুক্রবারই আলিপুরের ওপেন থিয়েটার উত্তীর্ণতে বসেছিল সেলিব্রিটি কাপলের বিয়ের আসর। একেবারে ট্র্যাডিশনাল লুকে দেখা গেল দু'জনকেই। আরও পড়ুন: আদিবাসী সমাজের স্টাইল আইকন! নানা সাজে র্যাম্প মাতালেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দেখুন ছবি রিইউনিয়ন… হারানো বন্ধু, প্রাক্তনদের বুকে টেনে পঁচিশে চর্চায় থাকলেন যাঁরা ৬ ৭ বিয়ের অনুষ্ঠানে কালো রঙের পোশাকে দেখা গেল গৌরব-দেবলীনা জুটিকে। ৭ ৭ ত্বরিতার কাছের বন্ধু সন্দীপ্তা এবং জুহিকেও বিয়ের আসরে বেশ মজা করতেই দেখা যায়। শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Kalipuja পুজোর ভোগে দেশবিদেশের ৪০১ পদ! ছবিতে দেখুন বাগবাজারের এই বিখ্যাত কালীপুজো পুজোবাড়িতে বিয়েবাড়ির মতো আয়োজন। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২১, ১৯:২১ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২১, ১৯:২১ ১ ৬ মা কালীর আরাধনা বাগবাজার হাউসিং অ্যাসোসিয়েশনের রায়চৌধুরী পরিবারে, আয়োজন এলাহি। ২ ৬ পৌষের কালীপুজোয় বাড়ি সাজল ফুলের আলপনায়। তবে পুজোর আকর্ষণ কিন্তু অন্যত্র। আরও পড়ুন: মানবিক মেদিনীপুর, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে পথকুকুরদের অত্যাধুনিক শেল্টার হোম ‘স্টার কিড’দের দোল: প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভি-ক্যাটের, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার! ৩ ৬ মায়ের ভোগে অজস্র ধরনের অন্ন - সাদাভাত, ঘি-ভাত, কর্ণ পোলাও, এঁচোড় বিরিয়ানি, রাজমা বিরিয়ানি, কী নেই! ৪ ৬ সঙ্গে জিরা পনির, যোধপুরি পনির, কদুকা খাট্টা, ছাতুরাই মাশরুম,হরা বরা কাবাব, বেগুন কা সালাম, ছানার রসার মতো লোভনীয় পদ। ৫ ৬ বিয়েবাড়ির মতো এলাহি আয়োজনে নিমন্ত্রিত ৭০০! আমন্ত্রণপত্রই মেনুকার্ড। আরও পড়ুন: আদিবাসী সমাজের স্টাইল আইকন! নানা সাজে র্যাম্প মাতালেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দেখুন ছবি রিইউনিয়ন… হারানো বন্ধু, প্রাক্তনদের বুকে টেনে পঁচিশে চর্চায় থাকলেন যাঁরা ৬ ৬ মিষ্টির তালিকাও দীর্ঘ - বুন্দি রায়তা, রাঙা আলুর চাটনি, কপি পাতার চাটনি, বেলের মোরব্বা, তিলের নাড়ু, বাঁধাকপির পায়েস, মনোহরা। সম্পূর্ণ গ্যালারি শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Chrismas ইকো পার্ক থেকে পার্ক স্ট্রিট, করোনা কালেও শহরজুড়ে জমজমাট ক্রিসমাসের সেলিব্রেশন, দেখুন ছবি সকলকে 'মেরি ক্রিসমাস'। সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২০, ২০:১০ সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২০, ২০:১০ ১ ৯ ক্রিসমাস মোডে কলকাতা। চিড়িখানা থেকে পার্ক, সর্বত্র মানুষের ঢল। শীতের দুপুরে মাস্কে মুখ ঢেকেই বেরিয়ে পড়েছেন সকলে। ২ ৯ বড়দিনে বন্ধুদের সঙ্গে বেরিয়ে একটা গ্রুফি না হলে চলে? আর ব্যাকগ্রাউন্ডে যদি থাকে গঙ্গা আর হাওড়া ব্রিজ, তাহলে পিকচার পারফেক্ট হতে বাধ্য়। আরও পড়ুন: মানবিক মেদিনীপুর, সাংসদ জুন মালিয়ার উদ্যোগে পথকুকুরদের অত্যাধুনিক শেল্টার হোম ‘স্টার কিড’দের দোল: প্রথমবার ছেলের সঙ্গে রং খেলা ভি-ক্যাটের, মাকে ছাড়াই হোলি রণবীরকন্যার! ৩ ৯ আরে! সান্তা ক্লজ ব্যাডমিন্টন খেলতেও জানেন? বড়দিনে প্রিন্সেপ ঘাটের এই ছবি না দেখলে বিশ্বাস করতেন কি? ৪ ৯ যীশু খিস্টের জন্মদিন উপলক্ষেই তো উৎসব। তাই প্রার্থনা না করলে কি চলে? দূর হোক মারণ ভাইরাস, বিশ্বে ফিরুক সুদিন- এই প্রার্থনাই যেন প্রত্যেকের মনে। ৫ ৯ বড়দিনের ছুটিতে শীতের দুপুরে হালকা রোদে যদি প্রিয় সঙ্গীটির সঙ্গে সাইকেল ভ্রমণে বেরিয়ে পড়া যায়! আশপাশের সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে ঘোরা যায়! কেমন হয় বলুন তো? ওহ, রোম্যান্স পুরো জমে ক্ষীর। আরও পড়ুন: আদিবাসী সমাজের স্টাইল আইকন! নানা সাজে র্যাম্প মাতালেন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, দেখুন ছবি রিইউনিয়ন… হারানো বন্ধু, প্রাক্তনদের বুকে টেনে পঁচিশে চর্চায় থাকলেন যাঁরা ৬ ৯ সেলফি জোন! পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কালারফুল ছবি তুলতে চাইলে ইকো পার্কের এই জোনটিতে অবশ্যই ঢুঁ মারবেন। ৭ ৯ ছোট্ট যীশুকে ছুঁতে চাওয়ার চেষ্টায় খুদে। করোনা কালেও বদলায়নি পার্ক স্ট্রিট, ক্যাথিড্রাল চার্চের এই পরিচিত ছবিটা। ৮ ৯ প্রতিবারের মতো এবার বড়দিনে আলোর রোশনাই বো-বারাকে। বছরশেষের উৎসবকে চেটেপুটে উপভোগ করছেন শহরবাসী। ৯ ৯ করোনা? তাতে কী! তাই বলে তো আর সেলিব্রেশন থেমে থাকতে পারে না। তাই তো ক্রিসমাসের সন্ধেয় জমজমাট পার্ক স্ট্রিট। সম্পূর্ণ গ্যালারি শেয়ার লিংক নিয়মিত খবরে থাকতে ফলো করুন