পুজোর আগেই আইফোন ১৭ কেনার প্ল্যান? ১০ মিনিটে হাতে পৌঁছে দেবে Swiggy ইনস্টামার্ট!
১০ দিন ধরে বিপুল ছাড়ে একগুচ্ছ পণ্য বিক্রি করবে এই ফুড ডেলিভারি অ্যাপ!
উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বড় ঘোষণা সুইগির অধীনস্থ ইনস্টামার্টের। সময়ের সঙ্গে মানুষের অভ্যাসেও বদল এসেছে। অনলাইন কেনাকাটার উপর গ্রাহকদের ঝোঁক বেড়েছে। তা সে নিত্য প্রয়োজনীয় জিনিসই হোক কিংবা জামা-কাপড়। উৎসবের মরশুমে অনলাইনে কেনাকাটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। বাজার ধরতে বিভিন্ন ধরনের অফারও ঘোষণা করে সংস্থাগুলি। পিছিয়ে নেই সুইগি।
আরও পড়ুন:
আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মাত্র ১০ দিন! সংস্থার দাবি, গ্রাহকরা প্রায় ৫০ হাজার প্রোডাক্টের উপর পাবেন বিপুল ছাড়। সর্বনিম্ন ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে দাবি। তালিকায় শুধু ইলেকট্রনিক্স জিনিসপত্রই নয়, পার্সোনাল কেয়ার সহ রান্নাঘরের প্রয়োজনীয় সমস্ত জিনিসের উপর বিপুল ছাড়ের অপশন রয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন:
তবে সবথেকে দুর্দান্ত অফার রয়েছে আইফোন ১৭ এর উপর। আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপল ইভেন্টে রয়েছে। আর সেখানেই আইফোন ১৭ সিরিজের একাধিক ফোন লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। আর তা কেনার সুযোগ থাকবে সুইগি থেকে। সংস্থার দাবি, দেশের ছয় শহর অর্থাৎ বেঙ্গালুরু, মুম্বই, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা এবং হায়দরাবাদে মাত্র ১০ মিনিটে অ্যাপল সহ স্মার্টফোন ডেলিভারি করবে সংস্থা।