পুজোর আগেই আইফোন ১৭ কেনার প্ল্যান? ১০ মিনিটে হাতে পৌঁছে দেবে Swiggy ইনস্টামার্ট!
১০ দিন ধরে বিপুল ছাড়ে একগুচ্ছ পণ্য বিক্রি করবে এই ফুড ডেলিভারি অ্যাপ!
উৎসবের মরশুমে গ্রাহকদের জন্য বড় ঘোষণা সুইগির অধীনস্থ ইনস্টামার্টের। সময়ের সঙ্গে মানুষের অভ্যাসেও বদল এসেছে। অনলাইন কেনাকাটার উপর গ্রাহকদের ঝোঁক বেড়েছে। তা সে নিত্য প্রয়োজনীয় জিনিসই হোক কিংবা জামা-কাপড়। উৎসবের মরশুমে অনলাইনে কেনাকাটা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। বাজার ধরতে বিভিন্ন ধরনের অফারও ঘোষণা করে সংস্থাগুলি। পিছিয়ে নেই সুইগি।
আরও পড়ুন:
তালিকায় আছে আইফোন সহ বিভিন্ন গ্যাজেট। পুজোর মরশুমে "Quick India Movement 2025 Sale" শুরু করছে সংস্থা। যেখানে আইফোন ১৭ কেনার সুযোগ পাবেন গ্রাহকরা। শুধুই কি তাই! ওয়ান প্লাস, অপ্পোর মতো স্মার্টফোনেও দুর্দান্ত ছাড় পাবেন গ্রাহকরা। এই অফার শুরু হচ্ছে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। অর্থাৎ ঠিক মহালয়ার আগে। আগামী ২১ সেপ্টেম্বর মহালয়া। দেবীপক্ষের সূচনা। আর তার আগে গ্রাহকদের জন্য এই অফারের ঘোষণা করা হয়েছে। সুইগি ইনস্টামার্ট...
আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মাত্র ১০ দিন! সংস্থার দাবি, গ্রাহকরা প্রায় ৫০ হাজার প্রোডাক্টের উপর পাবেন বিপুল ছাড়। সর্বনিম্ন ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে বলে দাবি। তালিকায় শুধু ইলেকট্রনিক্স জিনিসপত্রই নয়, পার্সোনাল কেয়ার সহ রান্নাঘরের প্রয়োজনীয় সমস্ত জিনিসের উপর বিপুল ছাড়ের অপশন রয়েছে বলে দাবি করা হয়েছে।