ওষুধের চেয়ে কোনও অংশে কম নয় এই ৫টি বীজ! জেনে নিন কখন-কীভাবে খাবেন
সুস্থ্য থাকতে মেনে চলুন এই পরামর্শ।
সুস্থ্য থাকতে খাদ্যাভাসের একটা বড় ভূমিকা থাকে। প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু খাবার আমাদের রাখতেই হয়, যা একইসঙ্গে উচ্চ পুষ্টির পাশাপাশি শরীরকে নীরোগ রাখতে সক্ষম। হার্ভার্ড ও স্ট্যানফোর্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ সৌরভ শেঠি সম্প্রতি পাঁচটি বীজের কথা জানিয়েছেন যা রোগ নিরাময়ে কার্যকরী।
আরও পড়ুন:
তিসির বীজ: তিসির বীজে প্রচুর পরিমাণে লিগনান থাকে যা ইস্ট্রোজেন বিপাকে সাহায্য করে। তিসির বীজ শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিশেষ করে মহিলাদের মধ্যে হরমোনের ভারসাম্য রক্ষায় এই বীজ বিশেষ উপকারী। এমনকী অন্ত্রের প্রদাহ কমাতেও এর জুড়ি মেলা ভার। হজমের সুবিধার জন্য তিসির বীজকে পিষে দইয়ের উপর ছড়িয়ে খেতে পারেন।