প্রেমপ্রস্তাবের সঙ্গী হোক হিরের আংটি! হৃদয় পেতে স্বপ্নের এসব হীরকখণ্ডই ট্রেন্ডিং
এই ডিজাইনের আংটির ছ’টাতেই উজ্জ্বল হোক বাগদান।
আরও পড়ুন:
আরও পড়ুন:
একেবারে ভিন্ন কিছু ছাড়া যাঁদের কিছুই রোচে না, তাঁদের জন্য আদর্শ ডিজাইন 'টই এট মই'। নাম শুনে ঘাবড়ে যাবেন না। এটা একটা ফরাসি শব্দ, যার অর্থ 'আমি আর তুমি'। অর্থাৎ এক অঙ্গুরীয়ের মধ্যেই দুয়ের অধিষ্ঠান। এধরনের আংটি অন্তত দুটি বা তিনটি স্তর থাকে, স্তরগুলি ভিন্ন ভিন্ন ধাতুর। কোনওটা সোনার তো কোনওটা রুপো বা প্ল্যাটিনামের, কোনওটা আবার পুরোটাই খুদে খুদে হিরে বসানো। দেখতে ভারী সুন্দর হয়।...
এছাড়া গবেষণাগারে তৈরি হিরের ছড়াছড়ি তো আছেই। এদের মোটেই হেলাফেলা করবেন না। বরং ভালোভাবে খুঁজে সাধারণ সব নকশার বাইরে গিয়ে নিজের মনের মতো ডিজাইনটি ঠিক পেয়ে যাবেন। কোনও আংটি হয়ত একটা প্রজাপতি, কোনওটা আবার ডিমের মতো আকার। এসব সাধারণত দেখা যায় না। আর হাজার রূপের মাঝে এমন অরূপই তো আপনার মনের মানুষের জন্য তৈরি হয়েছে।