চুল পড়া রুখতে এই ৫ ফুলের জুড়ি মেলা ভার, নাম জানলে চমকে যাবেন
মরশুম বদলের সময়ে ক্রমশ বাড়ছে চুলপড়ার সমস্যা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৫, ১৭:২২
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৫, ১৭:২২
১১২
মরশুম বদলের সময়। ক্রমশ বাড়ছে চুল পড়ার সমস্যা। শ্যাম্পু বদল। পার্লারে গিয়ে হাজার ট্রিটমেন্টের পরেও চুল পড়ার সমস্যা যেন পিছু ছাড়ে না। আর তার ফলে আয়নার সামনে দাঁড়িয়ে মুখভার তন্বীর।
২১২
বিশেষজ্ঞদের দাবি, এই সময়ে চুল পড়ার সমস্যা দূর করতে স্ক্যাল্পের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তাই ২-৩ দিন অন্তর শ্যাম্পু করা উচিত। তবে খেয়াল রাখতে হবে, স্ক্যাল্প যেন অতিরিক্ত শুষ্ক না হয়ে যায়। তাতে চুলের ডগা ফাটার সমস্যা আরও বাড়বে।
কারও কারও মতে, রাসায়নিক মিশ্রিত শ্যাম্পু কিংবা তেল ব্যবহার করে চুল পড়া আটকানো সম্ভব নয়। পরিবর্তে ঘরোয়া জিনিসপত্রে মিলতে পারে রেহাই। ঠিক যেমন ফুলের মাধ্যমে চুল পড়া আটকানো সম্ভব।
৪১২
প্রথমেই আসি জবার কথায়। কেশচর্চায় নিত্যপুজোয় ব্যবহৃত এই ফুলের জুড়ি মেলা ভার। জবাফুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল পড়া রুখতে সহায়তা করে।
৫১২
কেউ কেউ জবাফুল বেটে ব্যবহার করেন। তাতে চুলের অকালপক্কতা দূর হয়। চুল হয় আরও উজ্জ্বল এবং নরম। চুলের পরিচর্যায় হিবিসকাস মিস্ট কিংবা জবাফুল দিয়ে তৈরি তেলও ব্যবহার করতে পারেন।
ভালোবাসা প্রকাশে গোলাপের কোনও বিকল্প হয় না। তবে জানেন কি, গোলাপ চুল পড়া রুখতেও সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ এই ফুল স্ক্যাল্পের নানা সমমস্যা দূর করতে সাহায্য করে। তার ফলে চুল পড়ার সমস্যা কমে।
৭১২
গোলাপ জল কিংবা গোলাপের পাপড়ি তেলে ফুটিয়ে ব্যবহার করতে পারেন। শুধু চুলই নয়। গোলাপের সুগন্ধ আপনাকে আরও মোহময়ী করে তুলবে।
৮১২
রোজকার পুজোয় ব্যবহৃত গাঁদাফুলও নাকি চুলের পরিচর্যায় বিশেষ প্রয়োজনীয়। এই ফুল দিয়ে তৈরি হেয়ার মাস্ক, হেয়ারপ্যাক সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন। তাতে আপনার চুল যে আরও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে উঠবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
৯১২
একসময় বিয়েবাড়িতে চুল বাঁধার পর জুঁইয়ের মালা মাথায় দিতেন বহু মহিলা। এখন অবশ্য ফ্যাশনে খানিকটা বদল হয়েছে। জুঁইয়ের বদলে সে জায়গা দখল করেছে অর্কিডের মতো দামী বাহারি ফুল। তবে কেশচর্চায় আজও সমান প্রয়োজনীয় জুঁইফুল।
১০১২
জুঁই তেল স্ক্যাল্পের শুষ্কতা ও চুলকানি, খুসকির মতো সমস্যা মেটাতে সাহায্য করেন। তাই চুলপড়ার সমস্যা থাকলে অবশ্যই বেছে নিন জুঁইফুল।
১১১২
জটমুক্ত স্বাস্থ্যোজ্জ্বল চুল আপনাকে উপহার দিতে পারে বার্গামট ফুল। চুলের ডগা ফাটার সমস্যা থেকেও রেহাই পেতে এই ফুলটির জুড়ি মেলা ভার।
১২১২
চুল পড়ার সমস্যা থেকে রেহাই পেতে সপ্তাহে কমপক্ষে দু'বার বার্গামট অয়েল এবং বার্গামট শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তাই আর দেরি না করে রাসায়নিকের পরিবর্তে ফুলের সাহায্যে চুলপড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করুন।
সূর্যের অভিকর্ষকেও পাত্তা দিচ্ছে না 3I/ATLAS! ‘ভিনগ্রহীদের যান…’, বলছেন হার্ভার্ডের বিজ্ঞানী
কী বলছে NASA?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৫, ১৬:১৭
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৫, ১৬:১৭
১৮
3I/ATLAS। মহাকাশের এই 'আগন্তুক'কে ঘিরে কৌতূহল বাড়ছে! তার 'অস্বাভাবিক' আচরণ ঘিরে নানা কনস্পিরেসি থিয়োরির জন্ম হচ্ছে। একে তো সে ঘনঘন রং বদলেছে, তার উপর সূর্যের অভিকর্ষকেও উপেক্ষা করেছে। ফলে প্রশ্ন উঠছে, আদৌ এটা ধূমকেতু! নাকি আসলে এটা ভিনগ্রহীদের যান?
২৮
এই ব্রহ্মাণ্ডে পৃথিবীতেই একমাত্র জীবের অস্তিত্ব রয়েছে, মানুষ বরাবরই এমন ধারণায় অবিশ্বাস করে এসেছে। বরং সে খুঁজে বেরিয়েছে তার দোসরকে। কিন্তু বুদ্ধিমান তো বটেই, একেবারে আণুবীক্ষণিক ভিনগ্রহীরও সন্ধান মেলেনি। তাই যখন কোনও সন্ধান মেলে, সঙ্গে সঙ্গে তা নিয়ে কৌতূহল তুঙ্গে ওঠে। আর সেই কারণেই 3I/ATLAS আপাতত আলোচনার কেন্দ্রে।
গত ১ জুলাই 3I/ATLAS-এর সন্ধান মেলে প্রথমবার। তখনই বিজ্ঞানীরা জানান, এটি আসলে ইন্টারস্টেলার বস্তু। অর্থাৎ এর উৎস সৌরজগতের বাইরে কোথাও। যা আমাদের সৌর পরিবারে প্রবেশ করার পর থেকে ছুটে চলেছে। আর প্রায় প্রথম থেকেই এই বস্তুটির স্বরূপ কী, তা নিয়ে চলছে তর্ক।
৪৮
হার্ভার্ডের বিজ্ঞানী অ্যাভি লোবের বিস্ফোরক দাবিতে এই নিয়ে চর্চা তুঙ্গে। তিনি জানিয়েছেন, থেকে উজ্জ্বলতা ও রং বদলাচ্ছে ৩আই/অ্যাটলাস। এমনকী সূর্যের চেয়েও উজ্জ্বল নীলরঙা হয়ে উঠতে দেখা যায় তাকে। এটা একেবারেই অস্বাভাবিক।
৫৮
লোব সাহেব বলছেন, ধূমকেতুর মধ্যে থাকা ধুলোর কারণে সেটি সাধারণ লালবর্ণ ধারণ করে। সেখানে এই ইন্টারস্টেলার বস্তুটি এমন নীল হয় কী করে? এখানেই ঘনাচ্ছে রহস্য।
মঙ্গলের অস্বাভাবিক কাছ দিয়ে চলে গিয়েছিল ধূমকেতুটি। এটাও ভাবাচ্ছে বিজ্ঞানীদের। এছাড়াও সূর্যের অভিকর্ষ টান উপেক্ষা করে সৌরজগতের কর্তার সঙ্গে দূরত্ব বাড়াতে দেখা যায় তাকে। এই পরিস্থিতিতে সত্য গোপন করার অভিযোগে লোব বিদ্ধ করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাকে। লোবের পরিষ্কার দাবি, এটা আসলে ভিনগ্রহীদের যান!
৭৮
কিন্তু নাসা কী বলছে? তারা বরাবরই ৩আই/অ্যাটলাস সম্পর্কে পরিষ্কার জানিয়েছে যে, এটি কোনওভাবেই পৃথিবীর জন্য কোনও 'বিপদ' নয়। এটা ধূমকেতুই, কোনও ভিনগ্রহীদের যান মোটেও নয়- এমনটাই জানাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। নাসার সঙ্গে একমত বহু জ্যোতির্বিজ্ঞানীও।
৮৮
সব মিলিয়ে ওই 'আগন্তুক'কে ঘিরে বিতর্ক তুঙ্গে। দুই ধরনের মত নিয়েই কথা উঠছে। আসলে কোনও নতুন মহাজাগতিক বস্তুর দেখা মিললে এতই সীমিত তথ্য হাতে আসে যে তা দিয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্তে আসা কঠিন। আপাতত তাই আরেকটু অপেক্ষা করতে চাইছেন বিজ্ঞানীরা।
শনিবার অবসর ঘোষণা করেছেন রোহন বোপান্না। দীর্ঘ ২২ বছরের কেরিয়ারে তিনি দু'টি গ্র্যান্ড স্লাম জিতেছেন। সোশাল মিডিয়ায় অবসরের কথা জানিয়েছেন তিনি।
২১০
২০০২ সালে ডেভিস কাপে রোহনের অভিষেক হয়েছিল। যদিও পেশাদার টেনিস জগতে তাঁর পদার্পণ পরের বছর। প্রায় দুই যুগের টেনিস অভিযানের শেষ অধ্যায়টি রচিত হয় প্যারিস মাস্টার্স ১০০০-এ। সেখানে তিনি জুটি বেঁধেছিলেন আলেকজান্ডার বুবলিকের সঙ্গে।
তাঁর শৈশব কেটেছে পাহাড়ি শহর কুর্গে। সেখানে তাঁর পরিবারের একটা কফি বাগানও ছিল। ১১ বছর বয়সে তাঁর টেনিস খেলার হাতেখড়ি। টেনিসে আসার আগে হকি ও ফুটবলও খেলতেন।
৪১০
সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'বিদায়, কিন্তু এটাই শেষ নয়। যা আমাকে বাঁচার রসদ জুগিয়েছে, তাঁকে কীভাবে বিদায় বলা যায়? তবু সময় এল। আমি আনুষ্ঠানিক ভাবে র্যাকেটটা তুলে রাখছি।'
৫১০
তিনি আরও লিখেছেন, 'কুর্গের একটা ছোট্ট শহর থেকে উঠে এসে, কফিবাগানের মধ্যে দিয়ে ছুটে শক্তি বাড়াতে, ভাঙাচোরা কোর্টে স্বপ্ন ধাওয়া করতে করতে বিশ্বের সেরা মঞ্চে পৌঁছনো স্বপ্নের মতো। টেনিস আমার কাছে একটা খেলা নয়। যখন জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলতাম, যখন গোটা বিশ্ব আমার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করত, তখন টেনিস আমাকে শক্তি দিয়েছে। দেশকে প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে গৌরবের অধ্যায়। ধন্যবাদ ভারত।' ওই পোস্টে পরিবার,...
৪৫ বছর বয়সি টেনিস তারকা বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও শক্তিশালী হয়েছেন। অভিজ্ঞতাকে সঙ্গী করে বিশ্বের সর্বত্র ভারতের জয়পতাকা উড়িয়েছে। বিশেষ করে ডবলসে রোহনের সাফল্য বহুল চর্চিত। ডেভিস কাপ ও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
৭১০
২০২৪ সালে ডবলস কেরিয়ারে শীর্ষস্থান দখল করেন। সেই বছরই অস্ট্রেলীয় ওপেনের ডবলসে ম্যাথু এবডেনের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হন। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয় করে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির গড়েছিলেন। তার আগে ২০১৭ সালে গ্যাব্রিয়েলি ডাব্রোওস্কির সঙ্গে জুটিতে ফরাসি ওপেন মিক্সড ডবলসও জেতেন। ২০১৯ সালে ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার অর্জুন সম্মানে ভূষিত হন।
৮১০
২০১৮ সালে অর্জুন পুরষ্কার জিতেছিলেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে মূল অনুষ্ঠানের সময় বোপান্না দেশের বাইরে থাকায় ২০১৯ সালের জুলাইয়ে তৎকালীন ক্রীড়া প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর কাছ থেকে এই পুরস্কার নেন। ২০১৮ সালে দিবিজ শরণের সঙ্গে জুটি বেঁধে পুরুষদের ডবলসে স্বর্ণপদক জয়ের পরেই এই ক্রীড়া সম্মান পান বোপান্না।
৯১০
তাঁর টেনিস অ্যাকাডেমির নাম 'রোহন বোপান্না টেনিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'। যা ২০১৭ সালে প্রতিষ্ঠিত। এই অ্যাকাডেমি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং টেনিস কোচিং দেয় সম্পূর্ণ বিনামূল্যে। অবসরের পর তিনি কি তবে অ্যাকাডেমির কাজে মন দেবেন? বোপান্না তাঁর পোস্টে লিখেছেন, 'প্রতিযোগিতা থেকে সরে গেলেও টেনিসের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে না। টেনিস এতদিন আমাকে দিয়েছে। এবার ফিরিয়ে দিতে চাই। যে তরুণরা স্বপ্ন দেখে, তাদের উৎসাহ দিতে চাই। কোনও কিছুকে...
১০১০
২০১২ সালে তিনি সুপ্রিয়া আন্নাইয়ার সঙ্গে বিয়ে করেন। তিনি একটি জনপ্রিয় রেস্তরাঁর মালিকও। টেনিস খুবই প্রিয় তাঁর। টুর্নামেন্ট হল উইম্বলডন। প্রিয় খেলোয়াড় স্টেফান এডবার্গ। ২০১৭ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যাসন্তান, তৃধা।