অকালে ক্ষয়ে যাচ্ছে দাঁত? ৫০% প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই ভিটামিন
দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন।
বাড়ির বাচ্চা ও বয়স্করা দাঁতের ব্যথায় মাঝেমধ্যেই কষ্ট পান। ঘনঘন দৌড়তে হয় ডেনটিস্টের কাছে। দাঁতে কালো দাগ দেখলেই আমরা বলি, পোকা হয়েছে। এটি দাঁতের সমস্যার খুব সাধারণ একটা লক্ষণ। দাঁতের ক্ষয় বা ডেন্টাল ক্যারিস আজকাল বহু মানুষের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত 'ভিটামিন ডি'-এর অভাবেই দাঁতের এই সমস্যা দেখা দেয়।