শুধু IPL-এর পারফরম্যান্সের উপর বাছা হলে কেমন হত এশিয়া কাপের ভারতীয় দল?
এশিয়া কাপে ভারতীয় দল গঠন নিয়ে নানান মহলে মিশ্র প্রতিক্রিয়া।
ঘোষিত হয়েছে এশিয়া কাপের জন্য ভারতীয় দল। মঙ্গলবার বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ভারতীয় দল ঘোষণা করেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও প্রধান নির্বাচক অজিত আগরকর। যদিও দল গঠন নিয়ে নানান মহলে মিশ্র প্রতিক্রিয়া। অনেককেই অবাক করেছে স্কোয়াডে শ্রেয়স আইয়ারকে না দেখে। অনেকের কাছেই আবার বোধগম্য হয়নি স্ট্যান্ডবাই হিসাবে যশস্বী জয়সওয়ালকে দেখে। প্রশ্ন হল, যদি এশিয়া কাপের দল নির্বাচনের জন্য কেবলমাত্র গত আইপিএল-ই যদি মানদণ্ড হত,...
সাই সুদর্শন ও অভিষেক শর্মা: গত মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কমলা টুপির মালিক তিনি। করেছিলেন ৭৫৯ রান। স্ট্রাইক রেট ১৫৬.১৭। অথচ এশিয়া কাপের জন্য ভারতের ৫ সদস্যের রিজার্ভ দলেও সুদর্শনের নাম নেই। অন্যদিকে, ২০২৫ আইপিএলে দারুণ খেলেছিলেন অভিষেক। করেছিলেন ৪৩৯ রান। স্ট্রাইক রেট ছিল ১৯৩.৩৯। যশস্বী জয়সওয়ালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় জিতে ভারতের ১৫ সদস্যের এশিয়া কাপ দলে জায়গা করে নিয়েছেন। আইসিসি'র টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিনিই শীর্ষে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তিলক বর্মা ও জিতেশ শর্মা: মিডল অর্ডারে দলকে ভরসা জোগাতে পারেন। গত আইপিএলে করেছিলেন ৩৪৩ রান। স্ট্রাইক রেট ১৩৮.৩০। এশিয়া কাপেও তিনি খেলবেন। আইসিসি'র ক্রমতালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে, ফিনিশারের ভূমিকা নিতে পারেন জিতেশ। গত আইপিএলে করেছেন ২৬১ রান। স্ট্রাইক রেট ছিল ১৭৬.৩৫। এশিয়া কাপের দলে রয়েছেন তিনি।