শামি-হার্দিকের বিষাক্ত বোলিং, কোহলির ড্রাইভ, অজিদের বিরুদ্ধে নামার আগে জোর অনুশীলন ভারতের
ছবিতে ছবিতে ভারতের অনুশীলন।
চেন্নাইয়ে ভারতের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাইতেই অনুশীলন পুরোদমে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। গতকাল সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না। বৃহস্পতিবার অবশ্য সেই বাধানিষেধ ছিল না। কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরে অনুশীলন সারল ভারতীয় দল। ভারতের প্র্যাকটিস জার্সির রং বদলে গেল। কমলা রঙের জার্সি পরে অনুশীলন করতে দেখা যায় টিম ইন্ডিয়াকে। চেন্নাইয়ে গরম বেশি। রোদের তাপও বেশি। সেই কথা মাথায় রেখেই কমলা জার্সিতে মাঠে নামেন রোহিতরা।