Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Shivratri 2022

শিবরাত্রিতে শুধু উপোস নয়, মনোস্কামনা পূরণ করতে মানতে হবে এই নিয়মগুলোও

এই নিয়মগুলি মেনে করুন পুজো।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ২২:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ২২:৩৫

options
link
শিবরাত্রিতে শুধু উপোস নয়, মনোস্কামনা পূরণ করতে মানতে হবে এই নিয়মগুলোও zoom

কালীচরণ বন্দ্যোপাধ্যায়: আগামী পয়লা মার্চ অর্থাৎ মঙ্গলবার শিবরাত্রি (Shivratri 2022)। কথিত আছে, এই দিন যাঁরা উপোস করে থাকেন, তাঁদের গোটা বছর সুখ সমৃদ্ধিতে কাটে। কিন্তু অনেকেই জানেন না, শুধু উপোস করলেই কাঙ্ক্ষিত ফল মেলে না, আরও কিছু নিয়ম মানার প্রয়োজন হয়। জেনে নেওয়া যাক কী কী আচার পালন করলে মনোস্কামনা পূরণ হবে।

প্রথমত, সারাদিন উপোস করে থাকতে হবে। ভোরবেলা ঘুম থেকে উঠে গরম জল আর তিল দিয়ে স্নান করে নিজেকে শুদ্ধ করুন। পুজো শুরুর প্রথমে শিবলিঙ্গকে দুধ, জল এবং মধু দিয়ে স্নান করান। পুজোর জন্য বেলপাতা, আকন্দ ফুল, কুমকুম এবং চন্দন অত্যাবশ্যক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অবিকল মা ভবতারিণীর মূর্তির মতোই আরও দুই মূর্তি আছে বাংলায়, কোথায় জানেন?]

বলা হয়, শিবকে দুধ কিংবা ক্ষীরই অর্পণ করা উচিত। তবে ভাঙ দিলেও শিব খুশি হন। পুজোর সময় পূজারীকে ‘ঔঁ নমঃ শিবায়ঃ’ মন্ত্রটি জপ করতে হবে। শিবরাত্রির দিন সকাল থেকে উপোস শুরু হয় এবং উপবাস শেষ হয় পরের দিন সকালে। যিনি উপোস করছেন, তিনি দুধ, ফল ইত্যাদি খেতে পারেন। তবে সূর্যাস্তের পরে কোনও কিছু খাওয়া চলবে না। সারা রাত জেগে থাকতে হবে এবং ভক্তিগীতি গাইতে হবে। পরের দিন ভোরবেলা উপোস ভাঙতে হবে পুজোর প্রসাদ খেয়ে।

Shivratri 2022

শিবের তিলক তৈরিরও বিশেষ রয়েছে। তিলকটি তৈরি করতে হবে দুধ, গোলাপ জল, চন্দন, দই, মধু, ঘি, চিনি, এবং জল দিয়ে। কথিত রয়েছে, শিবরাত্রির দিন গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়।
চার প্রহর ধরে শিব লিঙ্গের পুজো হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিব লিঙ্গের অভিষেক করতে হয়। পুজো শেষের পরে আরতির সময়ে শিবের একশো আটটি নাম জপ করতে হবে।

[আরও পড়ুন: করোনা আবহে ফের দর্শনার্থীদের জন্য খুলছে বেলুড় মঠ, জেনে নিন দিনক্ষণ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.