Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Anukulchandra Thakur Birth Anniversary

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকী, আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’-এ জনজোয়ার

ভক্তদের ভিড়ে মুখরিত প্যারেড গ্রাউন্ড, বিনামূল্যে স্বাস্থ্য শিবিরে হাজারো মানুষের ভিড়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫, ১৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫, ১৬:৫৬

options
link
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকী, আলিপুরদুয়ারে ‘প্রাচীচেতা মহোৎসব’-এ জনজোয়ার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল ‘প্রাচীচেতা মহোৎসব’। ঠাকুরের বাণী, আদর্শ এবং মানবজীবন গঠনের পথকে সমাজের মধ্যে জাগিয়ে তোলাই ছিল এই মহোৎসবের প্রধান লক্ষ্য। ফলে শহর জুড়ে তৈরি হয় এক আধ্যাত্মিক পরিবেশ।

মহোৎসবের প্রাক্কালে, শনিবার, মানবসেবার বার্তা পৌঁছে দেওয়া হয়। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, রেল হাসপাতাল, কুমারগ্রাম ব্লক হাসপাতাল এবং আলিপুরদুয়ার সংশোধনাগারে রোগী ও আবাসিকদের ফল বিতরণ করা হয়। রবিবার প্রধান অনুষ্ঠানে কলকাতার প্রখ্যাত চিকিৎসক ডাঃ বি. পি. দাস (চেয়ারম্যান), সম্পাদক ডাঃ দেবী প্রসাদ দাস এবং সভাপতি নিত্যানন্দ নন্দী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আয়োজন করা হয় বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই শিবিরে কলকাতা ও উত্তরবঙ্গের অভিজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। শল্যচিকিৎসক অধ্যাপক ডাঃ সরূপ চক্রবর্তী এবং শিক্ষাবিদ অধ্যাপক ডঃ দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা আলোচনা করেন। তাঁরা শ্রীশ্রীঠাকুরের স্বাস্থ্য-সদাচার, জীবনবৃদ্ধির পথ এবং আধুনিক সমাজ গঠনে তাঁর আদর্শ কতটা গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে বক্তব্য রাখেন।

সারাদিন ধরে চলে গান, কীর্তন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে ছিল কল্যবর্ত এবং দুপুরে ভান্ডারায় প্রসাদ বিতরণ। ভক্তদের সক্রিয় অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আলিপুরদুয়ারের পাশাপাশি কুচবিহার, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা ও কলকাতা থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল। এই ‘প্রাচীচেতা মহোৎসব’ আলিপুরদুয়ারে এক স্মরণীয় ধর্মীয়-আধ্যাত্মিক মহোৎসবে পরিণত হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.