Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Moon

এখনও ঘুমন্ত বিক্রম, প্রজ্ঞান! চাঁদের না দেখা পিঠের ছবি পাঠাল NASA

এর আগে চাঁদের ওই অঞ্চলের গহ্বরের এমন ছবি পাওয়া যায়নি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ১৮:৪৫

options
link
এখনও ঘুমন্ত বিক্রম, প্রজ্ঞান! চাঁদের না দেখা পিঠের ছবি পাঠাল NASA zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে এখনও ঘুমন্ত চন্দ্রযানের রোভার ও ল্যান্ডার। ইসরো চেষ্টা করছে তাদের জাগিয়ে তুলতে। এর মধ্যেই নাসা (NASA) শেয়ার করল চাঁদের উলটো পিঠের ছবি।

চাঁদের না দেখা পিঠের যে ছবি শেয়ার করেছে নাসা, সেখানে দেখা যাচ্ছে এক অতিকায় চান্দ্র গহ্বর। ওই গহ্বরের ভিতরে জল ও বরফ পাওয়া যেতে পারে বলে অনুমান। এর আগে চাঁদের ওই অঞ্চলের গহ্বরের এমন ছবি পাওয়া যায়নি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: নতুন সংসদ ভবন আসলে মোদি মাল্টিপ্লেক্স! জয়রাম রমেশের খোঁচা ঘিরে শোরগোল]

কী করে সৃষ্টি হয়েছিল ওই গহ্বর? জানা যাচ্ছে, ৩.৬ বিলিয়ন বছর আগে একটি ধুমকেতু আছড়ে পড়েছিল চাঁদের দক্ষিণ মেরুতে। আর তখনই সৃষ্টি হয়েছিল ওই গহ্বরের। কোরিয়ান মহাকাশযান থেকে তোলা ছবিটি মহাকাশবিজ্ঞানীদের চাঁদের ওই অঞ্চলকে চিনতে আরও সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে চাঁদের দক্ষিণ মেরুতে এখনও ঘুমন্ত চন্দ্রযান ৩-এর (Chandrayaan 3) ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। কিন্তু এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি। চান্দ্র রাত শেষ হয়ে শুরু হয়েছে চান্দ্র দিন। প্রশ্ন উঠছে, জেগে উঠবে কি ল্যান্ডার ও রোভার? আপাতত সেদিকেই চোখ সকলের। এর মধ্যেই সামনে এল এই ছবি।

[আরও পড়ুন: ছন্দে ফিরছে মণিপুর, ১০০ দিন পর চালু ইন্টারনেট পরিষেবা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.