Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Mars

লাল গ্রহের নীলচে টিলায় সোনালি আভা! মঙ্গলের আরও এক মোহময় ছবি প্রকাশ নাসার

ছবি দেখে মুগ্ধ নেটজনতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২১, ১৬:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২১, ১৬:০৯

options
link
লাল গ্রহের নীলচে টিলায় সোনালি আভা! মঙ্গলের আরও এক মোহময় ছবি প্রকাশ নাসার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল গ্রহে নীলচে পাহাড়ের টিলা, তার উপর রোদ পড়ে ঝকঝকে সোনালি রং! মঙ্গলের (Mars) এমনই ছবি প্রকাশ করে তাক লাগাল নাসা (NASA)। ছবিটি যদিও কৃত্রিমভাবে তৈরি বলে স্বীকার করে নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। দেখা গিয়েছে, আমেরিকার টেক্সাসের প্রায় সমান একটি এলাকাজুড়ে এই নীলচে টিলার স্তর তৈরি হয়েছে। ছবিটি প্রকাশ্যে আসতেই মুগ্ধ নেটজনতা।

আসলে নাসার মঙ্গলাভিযান তো এই কিউরিওসিটি কিংবা পারসিভিয়ারেন্সেই শুরু নয়। বরং প্রায় দু’দশক আগে সেই ওডিসিকে (Odyssey) দিয়ে তা শুরু হয়েছিল। ওডিসিই মঙ্গলের কক্ষপথে সবচেয়ে বেশি সময় ধরে পাক খাচ্ছে। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত প্রায় ২ বছর ধরে নানা ছবি তুলেছে লাল গ্রহের। অরবিটারের থার্মাল এমিশন ইমেজিং সিস্টেমের (THEMIS) মাধ্যমে মঙ্গলের উত্তর মেরুর দিক থেকে ছবিগুলি তোলা হয়েছিল। সেখান থেকে ছবি বাছাই করে স্পেশ্যাল এফেক্টের মাধ্যমে তৈরি হয়েছে লাল গ্রহে নীলচে পাহাড়ের ছবি। ওডিসির কার্যকালের ২০ বছরকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত, এমনই জানিয়েছে নাসা। এই ওডিসি মিশনের নেপথ্যে রয়েছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এলিয়েনরা বন্ধুসুলভ নাকি ভয়ংকর? নয়া ধারণা দিলেন কল্পবিজ্ঞানের বিখ্যাত লেখক]

এবার আসা যাক ছবিতে। এর দুটি দিক আছে। একটা দিকে দেখা যাচ্ছে, সূর্যের ছটায় সোনালি রঙের টিলা, যার পাদদেশ অনেকটা নীলচে। রাতের আঁধারে তা এক মায়াবী দৃশ্য তৈরি করেছে। আরেকদিক থেকে দেখলে মনে হবে, হলদে-কমলা রঙের ছটা। এই দিকটা মঙ্গলের অপেক্ষাকৃত শীতল পরিবেশের ছবি। এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী জেফ্রি প্লট বলছেন, ”ওডিসি ছবি পাঠানোর আগে আমাদের ধারণাই ছিল না, মঙ্গলে জলের অস্তিত্ব থাকতে পারে। কোথাও জমাটবাঁধা বরফ, কোথাও জলীয় অংশ। এই যানটি শুধুমাত্র মঙ্গলে কী কী উপাদান আছে, তারই ছবি পাঠাতে সক্ষম।” আর থার্মাল এমিশন ইমেজিং সিস্টেমে ওডিসির তোলা প্রায় ১০ লক্ষ ছবি থেকে বেছে, বিশেষ এফেক্ট দিয়েই তৈরি করা হয়েছে লাল গ্রহের নীলচে পাহাড়।

[আরও পড়ুন: ব্রহ্মাণ্ডের ভিত নড়িয়ে দিতে পারে ইলেকট্রনের ‘তুতো ভাই’ মিউয়ন, নয়া গবেষণায় চাঞ্চল্য]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.