Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

পৃথিবীর শেষ দিন আসন্ন? আছড়ে পড়তে পারে বিশালাকায় গ্রহ!

সৃর্যগ্রহণের দিনই শেষ হবে পৃথিবী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৯, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০১৯, ১৬:৫৭

options
link
পৃথিবীর শেষ দিন আসন্ন? আছড়ে পড়তে পারে বিশালাকায় গ্রহ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর শেষের দিন কি আসন্ন? কনস্পিরেসি থিয়োরিস্টরা অন্তত তেমনই বলছেন। নিবিরু নামের একটা গ্রহ, যেকোনও সময় আছড়ে পড়তে পারে, পৃথিবীর বুকে। খ্রিস্টান সংখ্যাতত্ববিদ ডেভিড মেডে নতুন করে সতর্কতা জারি করেছেন। ফলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। নিবিরু-ই যে পৃথিবী ধংস করে দিতে পারে, সে আশঙ্কা ক্রমশই বাড়ছে।

[আন্টার্কটিকায় বেড়াতে যেতে চান? স্বপ্নপূরণ করবে এই সংস্থা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

থিয়োরিস্টদের দাবি যদি সত্যি হয়, তাহলে পৃথিবীর আয়ু আর মাত্র কয়েক সপ্তাহ। আগামী সূর্যগ্রহণই হতে পারে পৃথিবীর শেষের সে দিন। তবে এরকম কোনও গ্রহের সন্ধান বিজ্ঞানীরা পাননি। তবে নিজের তত্ত্বে অনড় মেডে। তাঁর বক্তব্য নিবিরুর অস্তিত্ব আছে। সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে। তার বক্তব্যের স্বপক্ষে বাইবেল থেকে বেশ কিছু প্যাসেজ উদ্ধৃত করেছেন।

[এবার সংস্কারি সেন্সরের কোপে অক্ষয়ের ‘টয়লেট এক প্রেম কথা’]

তবে মেডের তত্ত্ব উড়িয়ে দিয়ে বিজ্ঞানীরা বলেছেন, এগুলি সবই ইন্টারনেটের আজগুবি গল্পের ফসল। নিজেকে বিখ্যাত করার জন্য এই সব অদ্ভুত ও গাঁজাখুরি গল্প ফাঁদছেন মেডে। নাসা অবশ্য বেশ কয়েকদিন আগেই বলে দিয়েছে এই ধরণের কোনও গ্রহ নেই, এবং পৃথিবী ধংস্ব হয়ে যাওয়ারও কোনও আশঙ্কা নেই। তবে গুজবে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছেন।

[জানেন, সিগারেটের পোড়া টুকরো ব্যবহার করে তৈরি করা যেতে পারে রাস্তা?]

নিবিরু, মূলত পরিচিত প্ল্যানেট এক্স নামে। ২০০৩ সাল থেকে এই গ্রহ নিয়ে গুজব রয়েছে, বিভ্রান্তি রয়েছে মানুষের মনে। সেই বিভ্রান্তিতে আরও ইন্ধন জোগালো এবারের বক্তব্য। আগামী সূর্যগ্রহণ, যা মূলত গ্রেট আমেরিকান এক্লিপ্স নামে পরিচিতি লাভ করেছে, সেটাই নাকি পৃথিবী ধংস্বের সংকেত। তারা বলছেন, সূর্যগ্রহণের দিন আকাশে দেখা যাবে বিশালাকায় গ্রহ। মানবসভ্যতাকে শেষ করে আছড়ে পড়বে পৃথিবীর বুকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.