Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

বিষন্ন লিও মেসি এখন শুধু শুভেচ্ছা পাঠাচ্ছেন

বার্সার সতীর্থ সুয়ারেজকে কোয়ার্টার ফাইনালের আগে শুভেচ্ছা মেসির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১১:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৫, ২০১৮, ১১:০১

options
link
বিষন্ন লিও মেসি এখন শুধু শুভেচ্ছা পাঠাচ্ছেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ গর্বের সঙ্গেই কথাগুলো বলছিলেন সুয়ারেজ। “মাত্র ৩৩ লাখ লোক আমাদের। আর্জেন্টিনার জনসংখ্যা চার কোটি। ওরা ঘরে বসে। আর আমরা দেখুন কোয়ার্টারে খেলছি।” মেসিদের গায়ে জ্বালা ধরার কথা। তবে শুধু তো আর্জেন্টিনায় থামলেন না সুয়ারেজ। ফ্রান্সের কথাও বললেন, “…ওদের সাত কোটি। আমাদর সঙ্গে তুলনাতেই আসে না। লা সেলেস্তের (উরুগুয়ের জার্সি) জন্য গর্ব হওয়া স্বাভাবিক।”

এই মাত্র তেত্রিশ লাখ জনসংখ্যা নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে যাওয়ার যে যুক্তি সুয়ারেজ দিলেন, সেটা এখন এই নিঝনি নভগোরোদের শিবিরে প্রত্যেক উরুগুয়ানের বুকের খাঁচা যে কয়েক ইঞ্চি বাড়িয়ে দিয়েছে সন্দেহ নেই। সুয়ারেজ বলছিলেন, “দেশ থেকে প্রচুর বার্তা পেয়েছি। বুঝতে পারছি ওখানে সবাই কীভাবে আমাদের সাফল্যের জন্য হাপিত্যেশ করে অপেক্ষা করে আছে। এজন্যই এই জার্সি গায়ে খেলতে নামলেই বাড়তি উৎসাহ পাই।” আর্জেন্টিনার প্রসঙ্গ উঠল বলেই লিও মেসির কথাও একফাঁকে কেউ তুলে দিলেন। বার্সেলোনায় একই সঙ্গে খেলেন। সুয়ারেজ স্বীকার করলেন, আর্জেন্টিনা বিদায় নেওয়ার পর মেসির সঙ্গে কথা বলেছেন। বললেন, “অবশ্যই লিওর সঙ্গে কথা বলেছি। তবে কী বলেছি, সেটা একেবারেই আমাদের নিজেদের ব্যাপার। এটা একে অপরের পাশে দাঁড়ানোর ব্যাপার। ও আমাকে শুভেচ্ছা জানাল কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য। ফ্রান্স ম্যাচের জন্য আগাম শুভেচ্ছাও।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[‘কষ্ট হলে কী করব?’ মাঠে অভিনয় বিতর্কে সপাট জবাব নেইমারের]

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স নিয়ে একদিন আগেই গ্রিজম্যানের প্রসঙ্গ তুলেছিলেন। উরুগুয়ানদের প্রতি গ্রিজম্যানের দুর্বলতা নিয়েই বলেছিলেন, “…ভাই যেটা বলছ, সেটা মাথায় রেখ। তবে এটাও ঠিক, ও আসলে ফরাসি। উরুগুয়ানদের এই লড়াই ও জানবে কোত্থেকে?” যদিও প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনার বিরুদ্ধে গ্রিজম্যানের চেয়ে নজর কাড়া পারফরম্যান্স ছিল এমবাপের। সেই উঠতি ফরাসি তারকা প্রসঙ্গে বুধবার সুয়ারেজ বললেন, “অবশ্যই খুব ভাল খেলোয়াড়, অনেকটা থিয়েরি অঁরির মতো। সবাই জানে এটা। তবে আমার মনে হয় আমাদের রক্ষণও যথেষ্ট ভাল। ওকে আটকে রাখতে সক্ষম।” ফ্রান্স ম্যাচের আগে উরুগুয়ের মাথাব্যথার মূল কারণ কাভানির চোট। সুয়ারেজেরও চোট লেগেছিল। কিন্তু, তিনি প্র‌্যাকটিস করেছেন। কাভানি নন। এখনও তাঁর নামের পাশে ‘অনিশ্চিত’ কথাটা ঝুলছে। সুয়ারেজ বললেন, “ওই তেত্রিশ লাখ উরুগুয়ানদের দলে আমিও আছি। ওঁদের মতো আমিও এডি-র ফিটনেস নিয়ে চিন্তায়।”

[ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস, মৃত্যুর হুমকি পাচ্ছেন কলম্বিয়ার ফুটবলাররা]

যে আন্দাজটা দিলেন সুয়ারেজ এবং কোচ তাবারেজ, তাতে এটা স্পষ্ট ফরাসিদের আটকাতে শরীর ব্যবহার করবে উরুগুয়ে। যেমন আন্দাজ করেছিলেন গ্রিজম্যান। অর্থাৎ, ম্যাচটা বিরক্তিকর হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.